আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ মঙ্গলবার ● ২০শে শ্রাবণ, ১৪৩৩ ● ৪ঠা আগস্ট, ২০২৬ ● ২১শে সফর, ১৪৪৮ ● সকাল ১১:৩৮
সর্বশেষঃ

শাহরাস্তি মাজার দিঘি থেকে উদ্ধারকৃত বৃদ্ধার মরদেহ: চার মাস পর হত্যা মামলা

ডেস্ক রিপোর্ট :

চাঁদপুরের শাহরাস্তি পৌর এলাকার ঐতিহাসিক হযরত শাহরাস্তি (রহ.) মাজার দিঘি থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধা নারীর (৬৫) মরদেহের ঘটনায় চার মাস পর অবশেষে হত্যা মামলা রুজু হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৬ মে বিকেলে পৌরসভার শ্রীপুর এলাকার মাজার দিঘির পশ্চিম প্রান্তে পানিতে ভাসমান অবস্থায় মরদেহটি স্থানীয়রা দেখে থানায় খবর দেন। পরে শাহরাস্তি থানা পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

প্রথমদিকে মরদেহে দৃশ্যমান আঘাতের চিহ্ন না পাওয়া গেলেও চাঁদপুর সদর হাসপাতালের ফরেনসিক প্রতিবেদনে নিশ্চিত করা হয়, ভিকটিমকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, মৃত্যুর কারণ “অ্যাসফিক্সিয়া (শ্বাসরোধজনিত), যা অ্যান্টেমর্টেম এবং হত্যাজনিত।” নিহতের দাঁত ও নখ সংরক্ষণ করে ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, অজ্ঞাত আসামিরা পরিকল্পিতভাবে বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যার পর মরদেহ দিঘিতে ফেলে যায়। নিহতের পরিচয় শনাক্তের জন্য লাশের ছবি গণমাধ্যমে প্রকাশ ও বেতার বার্তা পাঠানো হলেও এখন পর্যন্ত কোনো সূত্র মেলেনি।

এ ঘটনায় শাহরাস্তি থানার এসআই (নিঃ) মো. আরিফ হোসাইন বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে পেনাল কোডের ৩০২/২০১/৩৪ ধারায় মামলা দায়ের করেছেন। মামলা নম্বর- ০৯, তারিখ: ০৯/০৯/২০২৫।

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাসার বলেন, “ফরেনসিক রিপোর্টে হত্যার বিষয়টি নিশ্চিত হওয়ায় মামলা রুজু হয়েছে। নিহতের পরিচয় শনাক্ত ও জড়িতদের গ্রেপ্তারে তদন্ত চলছে।”

স্থানীয়রা জানান, গত ১০ বছরে একই দিঘি থেকে অন্তত চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। একের পর এক এমন ঘটনা ঘটায় তারা তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories