আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ রবিবার ● ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ ● ৭ই জুন, ২০২৬ ● ২১শে জিলহজ্জ, ১৪৪৭ ● দুপুর ২:১৭
সর্বশেষঃ

শাহরাস্তি মাজার সংলগ্ন দিঘিতে হিন্দু নারীর লাশ উদ্ধার, ঘটনাস্থলে পুলিশ

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ঐতিহ্যবাহী মাজার শরীফ সংলগ্ন দিঘি থেকে মঙ্গলবার (৬ মে) বিকেল ৫টা থেকে ৬টার মধ্যে এক অজ্ঞাত হিন্দু নারীর মরদেহ উদ্ধার করা হয়। দিঘির পানিতে লাশটি ভেসে থাকতে দেখে স্থানীয়রা শাহরাস্তি থানা পুলিশকে খবর দেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মৃত নারীর পরনে ছিল সবুজ ও গোলাপী রঙের পোশাক। মরদেহের পাশে একটি জোড়া স্যান্ডেলও পানিতে ভাসছিল। ঘটনাটি দেখেই স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হন এবং মরদেহ উদ্ধারের প্রস্তুতি শুরু করেন। পুলিশের একটি দল বর্তমানে ঘটনাস্থলে কাজ করছে।

ওসি আবুল বাশার বলেন, “মরদেহটি একজন মধ্যবয়সী হিন্দু নারীর বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এখনও পরিচয় শনাক্ত হয়নি। মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।”

তিনি আরও বলেন, মৃত্যুর কারণ অনুসন্ধানে প্রাথমিক তদন্ত চলছে। এটি দুর্ঘটনা, আত্মহত্যা না কি অন্য কোনো অপরাধ—তা জানতে তদন্ত অব্যাহত রয়েছে।

এদিকে লাশ উদ্ধারের ঘটনায় মাজার এলাকা ও আশপাশের জনসাধারণের মধ্যে কৌতূহল ও আলোড়ন সৃষ্টি হয়েছে। স্থানীয় কেউ মরদেহের পরিচয় শনাক্ত করতে পারেননি।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories