হাজীগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ডে গণসংযোগ করেন অধ্যাপক মাওলানা আবুল হোসাইন
মোঃ শেখ ফরিদ
বৃহস্পতিবার ১৮ই সেপ্টেম্বর হাজীগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ডে গণসংযোগ করেন চাঁদপুর-৫ আসন তথা শাহরাস্তি-হাজীগঞ্জ এর জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক মাওলানা আবুল হোসাইন। এ সময় এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করে তিনি ভোটারদের সমর্থন কামনা করেন।
গণসংযোগ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ পৌরসভা আমির মাওলানা আবুল হাসনাত পাটোয়ারী, নায়েবে আমির মাওলানা কবির হোসাইন, সেক্রেটারি মাওলানা শফিকুর রহমান মজুমদার, শ্রমিক কল্যাণ সভাপতি আবু বকর পাটোয়ারী, পৌরসভা সহকারী সেক্রেটারি মাওলানা আবু তাহের ও রবিউল হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন পৌরসভার ৪ নং ওয়ার্ডের আমির মাওলানা বারাকাত হোসাইন, জামায়াত নেতা আব্দুর রহমান চৌধুরী এবং ৪ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ইকরাম হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
গণসংযোগ শেষে অধ্যাপক মাওলানা আবুল হোসাইন বলেন, ন্যায় ও ইনসাফের প্রতিক দাঁড়িপাল্লায় ভোট দিয়ে দেশকে একটি দূর্নীতিমুক্ত রাষ্ট্র হিসেবে মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে দেশ পরিচালনার একটি সুযোগ করে দেওয়ার জন্য ভোটারদের নিকট আহবান করেন।