আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ বুধবার ● ২১শে শ্রাবণ, ১৪৩৩ ● ৫ই আগস্ট, ২০২৬ ● ২২শে সফর, ১৪৪৮ ● বিকাল ৩:৩৩
সর্বশেষঃ

১৭৫ দিনে কুরআনে হাফেজ হলেন শাহরাস্তি দারুল কুরআন মাদরাসার তানভীর

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার নিজমেহার গ্রামের এক পান দোকানদারের আট বছরের ছেলে মাত্র ৫ মাস ২৫ দিনে পবিত্র কোরআন শরীফ মুখস্থ করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে! শিশুটির নাম ছায়েদুজ্জামান তানভীর। তার বাবা মোহাম্মদ নূরুন্নবী পেশায় একজন পান বিক্রেতা, কিন্তু আজ তার গর্বিত পরিচয়—একজন হাফেজে কোরআনের জনক!

শনিবার (২৬ জুলাই ২০২৫) দুপুরে শাহরাস্তি দারুল কুরআন মাদ্রাসায় আয়োজিত ছবক প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তানভীরকে হাফেজ হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়। একই অনুষ্ঠানে আরও ৩৩ জন ছাত্রকে ছবক প্রদান করা হয়, যারা প্রত্যেকে নিজ নিজ সাফল্যের গল্প নিয়ে অভিভাবকসহ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ আহমাদিয়া কামিল মাদ্রাসার হেড মুহাদ্দিস আবু নছর আশরাফি। তিনি ছাত্রদের উদ্দেশ্যে বলেন, “এই বয়সে যারা কোরআন হিফজ করছে, তারা জাতির জন্য আশার আলো। এদের চোখে তাকালে ভবিষ্যতের উজ্জ্বল বাংলাদেশ দেখা যায়।”

বিশেষ অতিথি হিসেবে ছিলেন অধ্যাপক মাওলানা আবুল হোসাইন, বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম মন্টু, ও সাংবাদিক শাহ আলম ভূঁইয়া। তারা প্রত্যেকে তানভীরের কৃতিত্বে বিস্ময় প্রকাশ করেন এবং তার জন্য দোয়া করেন।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা মাহফুজুর রহমান বুলবুলি জানান, “তানভীর ছিল খুব শান্ত ও মনোযোগী। প্রতিদিনের হিফজ ছিল নিখুঁত। আমরা অনেক ছেলেকে হাফেজ করেছি, কিন্তু এভাবে মাত্র পাঁচ মাসে হাফেজ হওয়া বিরল।”

তিনি আরও জানান, এর আগেও উক্ত মাদ্রাসা থেকে মাত্র ৪ মাসে একজন ছাত্র হাফেজ হওয়ার নজির রয়েছে। এই ধারাবাহিকতা ধরে রাখতে শিক্ষক, ছাত্র ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার কথাও তুলে ধরেন তিনি।

এই ছবক অনুষ্ঠানে অংশ নেওয়া প্রতিটি ছাত্রের চোখে ছিলো গর্ব, আর অভিভাবকদের চোখে ছিলো আনন্দাশ্রু।

তানভীরের এই সাফল্য যেন বার্তা দেয়—পরিবার যতই সাধারণ হোক না কেন, স্বপ্ন যদি হয় পবিত্র, তাহলে সফলতা সম্ভব।

এই ছোট্ট হাফেজ আজ শুধু তার পরিবারের নয়, শাহরাস্তির গর্ব।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories