আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ রবিবার ● ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ ● ৭ই জুন, ২০২৬ ● ২১শে জিলহজ্জ, ১৪৪৭ ● দুপুর ১২:০৪
সর্বশেষঃ

শাহরাস্তিতে ভূমি মেলা ২০২৫ উপলক্ষে র‍্যালি ও জনসচেতনতামূলক সভার আয়োজন: ভূমি সেবা গ্রহীতাগণের প্রতি আহ্বান

ভূমি সেবা সহজীকরণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “ভূমি মেলা ২০২৫” উপলক্ষে শাহরাস্তি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আগামী ২৫ মে সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হচ্ছে। র‍্যালির পর উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হবে জনসচেতনতামূলক সভা।

শাহরাস্তি উপজেলা ভূমি কর্মকর্তা নিরুপম মজুমদার জনসাধারণের প্রতি আন্তরিক আহ্বান জানিয়ে বলেন, “ভূমি মেলায় সকল ভূমি সেবা গ্রহীতাগণ উপস্থিত থেকে এই সেবা গ্রহণের সুযোগ গ্রহণ করবেন। ভূমি মেলা ২০২৫ আগামী ২৫ থেকে ২৭ মে পর্যন্ত উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে চলবে, যেখানে ভূমি সংক্রান্ত যাবতীয় সেবা ও পরামর্শ সরাসরি পাওয়া যাবে।”

তিনি সবাইকে আরও বলেন, “এ ধরনের কর্মসূচিতে অংশগ্রহণের মাধ্যমে ভূমি সেবার সুবিধা সম্পর্কে সঠিক ধারণা লাভ করা সম্ভব হবে। তাই সকল সংশ্লিষ্টের অংশগ্রহণ বিশেষভাবে কাম্য।”

উল্লেখ্য, মেলায় নামজারি, খতিয়ান হালনাগাদ, ভূমি উন্নয়ন কর পরিশোধসহ বিভিন্ন ভূমি সেবা প্রদানের পাশাপাশি ভূমি সংক্রান্ত সমস্যার সমাধান ও পরামর্শ দেওয়ার ব্যবস্থা থাকবে।

শাহরাস্তি উপজেলা প্রশাসন এবং ভূমি অফিস কর্তৃপক্ষ ভূয়সী প্রশংসা জানিয়ে সকল ভূমি সেবা গ্রহীতাগণকে এই মেলায় অংশগ্রহণের জন্য পুনরায় আন্তরিক আহ্বান জানিয়েছে।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories