আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ শুক্রবার ● ৩ আশ্বিন, ১৪৩৩ ● ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ ● ৭ই রবিউস-সানি, ১৪৪৮ ● বিকাল ৫:৪২
সর্বশেষঃ

পরিচ্ছন্ন শাহরাস্তি গড়ার প্রত্যয়ে বিডি ক্লিনের সঙ্গে কাজ করার আশ্বাস ইউএনওর

‘পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে’—এই প্রত্যয়কে সামনে রেখে পরিচ্ছন্ন শাহরাস্তি উপজেলা গড়ার লক্ষ্যে শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাবা মনিরা খাতুনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিডি ক্লিন শাহরাস্তির সদস্যরা।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৬) বিডি ক্লিন শাহরাস্তির একদল তরুণ সদস্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে এ সৌজন্য সাক্ষাৎ করেন।

সৌজন্য সাক্ষাৎকালে বিডি ক্লিন শাহরাস্তির সদস্যরা উপজেলার বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা, জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে তাদের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন পরিচ্ছন্ন শাহরাস্তি গড়ে তোলার উদ্যোগকে স্বাগত জানান। তিনি বিডি ক্লিনের সদস্যদের সঙ্গে সমন্বয় করে উপজেলা পরিষদের পক্ষ থেকে পরিচ্ছন্নতা কার্যক্রমে সহযোগিতা ও একসঙ্গে কাজ করার আশ্বাস প্রদান করেন।

বিডি ক্লিন শাহরাস্তির সদস্যরা বলেন, পরিচ্ছন্ন শাহরাস্তি গড়ে তুলতে তরুণদের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের অংশগ্রহণ প্রয়োজন। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে শাহরাস্তিকে পরিচ্ছন্ন ও সুন্দর উপজেলা হিসেবে গড়ে তোলার পাশাপাশি পরিচ্ছন্ন বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখাই তাদের লক্ষ্য।

তাদের প্রত্যয়—“সকলে মিলে একসাথেই গড়ে তুলবো পরিচ্ছন্ন শাহরাস্তি তথা সমগ্র বাংলাদেশ। পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে।”

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories