আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ শনিবার ● ৪ঠা আশ্বিন, ১৪৩৩ ● ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ ● ৮ই রবিউস-সানি, ১৪৪৮ ● সন্ধ্যা ৭:৩৪
সর্বশেষঃ

শাহরাস্তিতে ড্রেজারে কৃষিজমির মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা

চাঁদপুরের শাহরাস্তিতে অনুমোদন ছাড়াই ড্রেজারের মাধ্যমে কৃষিজমির টপসয়েল (উপরিভাগের মাটি) কাটার অপরাধে জামাল হোসেন (৬০) নামে এক ব্যক্তিকে ১ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের আয়নাতলি ও পুটিয়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অনুমোদনবিহীনভাবে ড্রেজারের মাধ্যমে মাটি-বালু উত্তোলনের সত্যতা পাওয়া যায়।

এ সময় কৃষিজমির টপসয়েল কাটার অপরাধে অভিযুক্ত জামাল হোসেনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানে সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিসের দায়িত্বপ্রাপ্ত ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা এবং উপজেলা আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃষিজমির টপসয়েল রক্ষায় ড্রেজারের মাধ্যমে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories