আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ শুক্রবার ● ৩ আশ্বিন, ১৪৩৩ ● ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ ● ৭ই রবিউস-সানি, ১৪৪৮ ● বিকাল ৫:৪২
সর্বশেষঃ

শাহরাস্তিতে ৭০ পিস ইয়াবাসহ বিল্লাল হোসেন ফয়সাল গ্রেফতার

চাঁদপুরের শাহরাস্তিতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ বিল্লাল হোসেন ফয়সাল (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে শাহরাস্তি মডেল থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ২০২৬) শাহরাস্তি থানাধীন চিতোষী পূর্ব ইউনিয়নের চিতোষী বাজার থেকে চিতোষী ঠাকুর বাড়িমুখী সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. আব্দুল কুদ্দুছ সরকার ও এএসআই (নিঃ) স্বপন দাশ সঙ্গীয় ফোর্সসহ মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করছিলেন। এ সময় সোহেল স্টোরের পূর্ব পাশে পাকা সড়কের ওপর অভিযান চালিয়ে বিল্লাল হোসেন ফয়সালকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত বিল্লাল হোসেন ফয়সাল কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানাধীন ৪নং ঝলম দক্ষিণ ইউনিয়নের নরহরিপুর দেবপুর (নোয়া বাড়ী) গ্রামের মৃত আলী হোসেনের ছেলে। তার মায়ের নাম জান্নাতুল ফেরদৌস।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে শাহরাস্তি মডেল থানায় এফআইআর নং-২০, তারিখ ১৭ সেপ্টেম্বর ২০২৬, জিআর নং-৩০৩ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories