আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ বৃহস্পতিবার ● ২২শে শ্রাবণ, ১৪৩৩ ● ৬ই আগস্ট, ২০২৬ ● ২৩শে সফর, ১৪৪৮ ● সন্ধ্যা ৭:০৬
সর্বশেষঃ

শাহরাস্তিতে নিয়মিত মামলার ১ জন আসামী গ্রেফতার

ছবি: গ্রেফতারকৃত আসামী

শাহরাস্তি থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার আসামী গিয়াস উদ্দিনকে (৪৮) গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত গিয়াস উদ্দিন টামটা উত্তর ইউনিয়নের বলশিদ গ্রামের পাটোয়ারী বাড়ির মৃত নুরুল ইসলামের ছেলে।

থানা সূত্র জানায়, এসআই (নিঃ) মোহাম্মদ আল আমিন ভূঁইয়া সঙ্গীয় ফোর্সসহ ওয়ারুকে অভিযান পরিচালনা করেন। শাহরাস্তি থানার মামলা নং-০৯, তারিখ-১২/১১/২০২৪ইং এর এজাহারনামীয় আসামী গিয়াস উদ্দিনকে গ্রেফতার করেন।

শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল বাশার জানান, আসামীকে মামলার ঘটনার বিষয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে যথাযথ পুলিশ এসকর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories