আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ শুক্রবার ● ২৩শে শ্রাবণ, ১৪৩৩ ● ৭ই আগস্ট, ২০২৬ ● ২৪শে সফর, ১৪৪৮ ● সন্ধ্যা ৭:২৩
সর্বশেষঃ

শাহরাস্তির কাঁকৈরতলা গোলাম কিবরিয়া দাখিল মাদ্রাসা: চার দশক ধরে শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে

চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার কাঁকৈরতলা গ্রামে অবস্থিত গোলাম কিবরিয়া দাখিল মাদ্রাসা ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এ অঞ্চলের শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। স্থানীয়ভাবে পরিচিত এ প্রতিষ্ঠানটি ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে গ্রামীণ শিক্ষার্থীদের গড়ে তুলছে।

বর্তমানে মাদ্রাসাটিতে ৪৫০ জন শিক্ষার্থী অধ্যয়ন করছে। তাদের পাঠদান ও শিক্ষা কার্যক্রম পরিচালনা করছেন ১৯ জন শিক্ষক ও কর্মচারী। ষষ্ঠ শ্রেণি থেকে দাখিল (মাধ্যমিক) স্তর পর্যন্ত পাঠদান করা হয়। প্রতিষ্ঠানটির দায়িত্বে রয়েছেন সুপারিন্টেন্ডেন্ট মোঃ জহুরুল হক। আর পরিচালনা পর্ষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন মোঃ তিতুমীর হোসেন।

ফলাফলেও মাদ্রাসাটির ইতিবাচক অবস্থান রয়েছে। ২০২৩ সালে দাখিল পরীক্ষায় এ প্রতিষ্ঠানের পাসের হার ছিল শতকরা ৯১ ভাগ। যদিও ২০২৪ সালে পাসের হার কমে দাঁড়ায় ৬৭ ভাগে, তারপরও স্থানীয়ভাবে মাদ্রাসাটি সুনামের সঙ্গেই এগিয়ে চলছে। শিক্ষকরা বলছেন, নিয়মিত ক্লাস, পরীক্ষা ও শিক্ষার্থীদের প্রতি যত্নশীল দৃষ্টিভঙ্গিই এ ফলাফলের মূল কারণ।

অভিভাবকরা মনে করেন, কাঁকৈরতলা গোলাম কিবরিয়া দাখিল মাদ্রাসা কেবল একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, বরং এটি সমাজের নৈতিক উন্নয়নেও অবদান রাখছে। শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি ধর্মীয় মূল্যবোধ, সামাজিক দায়িত্ববোধ এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত হচ্ছে।

মাদ্রাসার শিক্ষকরা জানিয়েছেন, প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন ও সরকারি সহায়তা পাওয়া গেলে প্রতিষ্ঠানটি আরও দ্রুত এগিয়ে যাবে এবং শাহরাস্তি উপজেলার অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হবে।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories