আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ মঙ্গলবার ● ২০শে শ্রাবণ, ১৪৩৩ ● ৪ঠা আগস্ট, ২০২৬ ● ২১শে সফর, ১৪৪৮ ● সকাল ৯:৪০
সর্বশেষঃ

শাহরাস্তিতে ১৪ পিস ইয়াবাসহ রামগঞ্জের শরীফুল ইসলাম গ্রেফতার

চাঁদপুরের শাহরাস্তি মডেল থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান-এর সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) মাহবুবুল আলম সঙ্গীয় ফোর্সসহ থানার একটি চৌকস টিম ২৪ জুলাই ২০২৬ তারিখে মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে। অভিযানের সময় শাহরাস্তি উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের আয়নাতলী এলাকার বেপারী বাড়ির সামনের পাকা সড়ক থেকে মোঃ শরীফুল ইসলাম (১৯)-কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত শরীফুল ইসলামের পিতা জাহাঙ্গীর আলম ও মাতা ইয়াছমিন আক্তার। তার বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পানিয়ালা বাজার এলাকায়। এ সময় তার নিজ হেফাজত থেকে ১৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় শাহরাস্তি মডেল থানায় এফআইআর নং-৪৩, তারিখ ২৫ জুলাই ২০২৬, জি.আর. নং-২৩৬ মূলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories