আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ রবিবার ● ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ ● ৭ই জুন, ২০২৬ ● ২১শে জিলহজ্জ, ১৪৪৭ ● বিকাল ৩:১৮
সর্বশেষঃ

“আমার দেশ পাঠক মেলা”র নেতৃত্বে শাহরাস্তির দুই কৃতি সন্তান: উপদেষ্টা অ্যাডভোকেট কাউছার আলম, সভাপতি সাজ্জাদ হোসেন ইউনুস

দেশীয় সংস্কৃতি ও গণতান্ত্রিক চর্চার বিকাশে পাঠক সমাজকে সংগঠিত করতে গঠিত হলো “আমার দেশ পাঠক মেলা”র কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ। নবগঠিত এই কমিটিতে উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন চাঁদপুরের শাহরাস্তি উপজেলার দেবকরা গ্রামের কৃতিসন্তান, সুপ্রিম কোর্টের আইনজীবী ও আই ভি ডব্লিউ এফ মেটাল অ্যাসোসিয়েশন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট কাউছার আলম। সভাপতি নির্বাচিত হয়েছেন একই উপজেলার মেহেরদক্ষিণ ইউনিয়নের ভোলদিঘী গ্রামের তরুণ সমাজকর্মী সাজ্জাদ হোসেন ইউনুস।

সাজ্জাদ হোসেন ইউনুস প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন চাঁদপুর আল-আমিন একাডেমিতে। পরবর্তীতে নটর ডেম কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন। এছাড়াও তিনি চীনের Hunan University of Arts and Science থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করেন। বর্তমানে তিনি সমাজ ও শিক্ষাক্ষেত্রে সক্রিয়ভাবে কাজ করছেন।

অন্যদিকে অ্যাডভোকেট কাউছার আলম দেশের একজন সুপরিচিত আইনজীবী এবং সমাজসেবক। নিজ গ্রাম দেবকরাসহ শাহরাস্তি উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে তার সক্রিয় ভূমিকা রয়েছে।

কেন্দ্রীয় কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন:

প্রধান পৃষ্ঠপোষক: ড. মাহমুদুর রহমান
উপদেষ্টা: সৈয়দ আবদান আহমেদ, রাবেয়া চৌধুরী, কিরণময় হোসেন, তারিক মাহমুদ, ফজলুল হানিফ সাদেক আহমেদ, অ্যাডভোকেট কাউছার আলম, আব্দুল্লাহ কায়সার তামিম, রিয়াদুল মোর্শেদ, মাসউদুল হক

সভাপতি: সাজ্জাদ হোসেন ইউনুস
সহ-সভাপতি: কবি বিধান আ. আ. মো. ইমরুল কায়েস
সাধারণ সম্পাদক: আব্দুল মান্নান বিপ্লব
যুগ্ম-সাধারণ সম্পাদক: মোহাম্মদ তাহেরুল ইসলাম
সাংগঠনিক সম্পাদক: মাহমুদ আব্দুলাহিল রিয়াদ
অর্থ সম্পাদক: আবু সালিম
প্রচার ও প্রকাশনা সম্পাদক: সাইফুল হাসান
সাহিত্য/সংস্কৃতি সম্পাদক: রাজীবুল ইসলাম সিহাব
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক: সৈয়দ সিয়াম আহমেদ
স্বাস্থ্য সম্পাদক: শিহাব তাওহীদ
নারী ও শিশু বিষয়ক সম্পাদক: রাশিদা ফাতেমা
শিক্ষা-গবেষণা সম্পাদক: তানভীর ইমতিয়াজ
আইন-সহায়তা সম্পাদক: সুবহান হোসাইন
সামাজিক ও মানবাধিকার বিষয়ক সম্পাদক: হুমায়ুন কবির সাইফুল
বিনোদন ও সামাজিক সেবা সম্পাদক: এম. কামরুজ্জামান

এ কমিটির নেতৃত্বে “আমার দেশ পাঠক মেলা” আগামীর দিনে দেশপ্রেমিক পাঠক সমাজ গঠনে অগ্রণী ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories