আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ বুধবার ● ২১শে শ্রাবণ, ১৪৩৩ ● ৫ই আগস্ট, ২০২৬ ● ২২শে সফর, ১৪৪৮ ● দুপুর ১:২২
সর্বশেষঃ

অস্বাস্থ্যকর খাদ্য তৈরিতে জরিমানা, শাহরাস্তিতে মোবাইল কোর্টে ৫ হাজার টাকা অর্থদণ্ড

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত ও সংরক্ষণ, যথাযথ প্যাকেজিং না করা, মেয়াদোত্তীর্ণ ও ক্ষতিকর রঙ মিশ্রিত খাদ্যদ্রব্য বিক্রির অভিযোগে শাহরাস্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব নিরুপম মজুমদার এই মোবাইল কোর্ট পরিচালনা করেন। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় দায়েরকৃত অপরাধের দায়ে এক ব্যক্তিকে ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনায় শাহরাস্তি থানা পুলিশের সাব-ইন্সপেক্টর মোহাম্মদ আলী সহায়তা করেন।

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, “ভোক্তাদের সুরক্ষা নিশ্চিতে আমাদের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে কোনো অবহেলা সহ্য করা হবে না।”

প্রশাসনের এমন উদ্যোগে স্থানীয়দের মাঝে সচেতনতা বৃদ্ধি পায় এবং সাধারণ মানুষ তা আন্তরিকভাবে স্বাগত জানায়।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories