ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি অস্থায়ী ভিত্তিতে ‘সিকিউরিটি গার্ড’ পদে নিয়োগের জন্য বাংলাদেশের যোগ্য নাগরিকদের নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করেছে।

বেতন স্কেল: ব্যাংকের বিধান অনুযায়ী
বয়সসীমা: ২১ আগস্ট ২০২৫ তারিখে সর্বোচ্চ ৩৫ বছর (৪৪, ৫৫, ১২১২-২০২৪ সার্কুলার অনুযায়ী)
আবেদনের শেষ তারিখ: ২১ আগস্ট ২০২৫

যোগ্যতা ও অভিজ্ঞতা:
১. এসএসসি/সমমান পাস
২. অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে
৩. অভিজ্ঞদের ক্ষেত্রে সরকার/আধাসরকারি প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত সার্টিফিকেট সংযুক্ত করতে হবে
৪. প্রার্থীর উচ্চতা ন্যূনতম ৫ ফুট ৬ ইঞ্চি, বুকের মাপ ৩০-৩২ ইঞ্চি এবং দৃষ্টি ৬/৬ হতে হবে
৫. সশস্ত্র বাহিনীর সদস্যদের ক্ষেত্রে সরকারি বিধি অনুযায়ী বয়সসীমা সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন ইসলামী ব্যাংকের ক্যারিয়ার পোর্টাল (https://career.islamibankbd.com) ওয়েবসাইটের মাধ্যমে।