আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ রবিবার ● ৬ই বৈশাখ, ১৪৩৩ ● ১৯শে এপ্রিল, ২০২৬ ● ২রা জিলক্বদ, ১৪৪৭ ● দুপুর ২:৪৭
সর্বশেষঃ

চাঁদপুর জেলায় শ্রেষ্ঠ ডিএসবি অফিসার নির্বাচিত ওমর ফারুক

চাঁদপুর জেলায় মার্চ ২০২৬ মাসের শ্রেষ্ঠ ডিএসবি (জেলা বিশেষ শাখা) অফিসার হিসেবে মনোনীত হয়েছেন ডিএসবি অফিসার ওমর ফারুক। বৃহস্পতিবার চাঁদপুর পুলিশ লাইন্সে আয়োজিত মাসিক কল্যাণ সভায় তাঁর হাতে পুরস্কার তুলে দেন পুলিশ সুপার মোঃ রবিউল হাসান।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, একই দিন (০৯ এপ্রিল) সকালে চাঁদপুর পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোঃ রবিউল হাসান। সভা পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ খায়রুল কবীর।

সভায় জেলার বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যদের সার্বিক কল্যাণ, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং দায়িত্ব পালনে করণীয় বিষয়ে আলোচনা করা হয়। পরে বিকেলে পুলিশ অফিস সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

অপরাধ পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোঃ রবিউল হাসান এবং সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর। সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ লুৎফর রহমান, সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীব, সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) মোঃ আব্দুল হাই চৌধুরী এবং সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মাহির আসেফসহ জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, ডিআইও-১, জেলা বিশেষ শাখা, জেলা গোয়েন্দা শাখার কর্মকর্তা এবং অন্যান্য ইউনিটের সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, চলমান অপরাধ প্রবণতা এবং তা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি দায়িত্ব পালনে বিশেষ অবদানের জন্য বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যদের উৎসাহিত করা হয়।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories