আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ রবিবার ● ৬ই বৈশাখ, ১৪৩৩ ● ১৯শে এপ্রিল, ২০২৬ ● ২রা জিলক্বদ, ১৪৪৭ ● দুপুর ২:৩৯
সর্বশেষঃ

শাহরাস্তিতে বীর মুক্তিযোদ্ধা এ এন মোঃ আঃ মমিন মোল্লার ইন্তেকাল

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে। শাহরাস্তি উপজেলা পরিষদ, শাহরাস্তি বিআরডিবি এবং রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা ও জননেতা জনাব এ এন মোঃ এ মমিন মোল্লা শনিবার ০৪ এপ্রিল দুপুর প্রায় ২.০০ ঘটিকার সময় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন।

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মরহুম এ এন মোঃ আঃ মমিন মোল্লা দীর্ঘদিন ধরে এলাকার উন্নয়ন, সমাজসেবা এবং মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন। তাঁর মৃত্যুতে শাহরাস্তি উপজেলাসহ সর্বস্তরের মানুষের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

তার মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

মহান আল্লাহর নিকট প্রার্থনা, আল্লাহ যেন মরহুমের জীবনের সকল গুনাহ মাফ করে তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং শোকাহত পরিবারকে এই শোক সইবার শক্তি দান করেন।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories