আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ বুধবার ● ২রা বৈশাখ, ১৪৩৩ ● ১৫ই এপ্রিল, ২০২৬ ● ২৭শে শাওয়াল, ১৪৪৭ ● বিকাল ৪:৩৬
সর্বশেষঃ

শাহরাস্তিতে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ জন গ্রেফতার

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে ৩ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার (৮ এপ্রিল ২০২৬) তারিখে শাহরাস্তি মডেল থানা পুলিশের একটি অভিযানে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমানের দিক-নির্দেশনায় এসআই (নিঃ) মোঃ শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। এ সময় থানাধীন চিতোষী পশ্চিম ইউনিয়নের আয়নাতলী পুরাতন বোটঘর ঠাকুর বাড়ীর সামনে পাকা রাস্তার উপর থেকে একটি পিকআপসহ ৩ জনকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলো—
১. রোকনুজ্জামান (২৫), পিতা: মৃত ইউনুছ, মাতা: পান্না বেগম, গ্রাম: বেলঘর (কাঠালিয়া বাড়ী), থানা: হাজীগঞ্জ, জেলা: চাঁদপুর।
২. হোসাইন (২২), পিতা: বিল্লাল হোসেন, মাতা: খেলন বেগম, গ্রাম: স্বজনগ্রাম, থানা: লাখাই, জেলা: হবীগঞ্জ।
৩. সাগর (২০), পিতা: মুক্তার বেপারী, মাতা: রেহেনা বেগম, গ্রাম: আধুনা, থানা: গৌরনদী, জেলা: বরিশাল।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের সাথে অজ্ঞাতনামা আরও ৫/৬ জন ডাকাত একটি পিকআপ নিয়ে ঘটনাস্থলে সমবেত হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যান্যরা দ্রুত পালিয়ে যায়।

এ ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে শাহরাস্তি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার এফআইআর নম্বর-৫, তারিখ- ৮ এপ্রিল ২০২৬ এবং জি.আর নম্বর-৭৪। তাদের বিরুদ্ধে দণ্ডবিধি ১৮৬০ এর ৩৯৯/৪০২ ধারায় মামলা রুজু করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামীদের প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে কঠোর পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories