আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ সোমবার ● ২৬শে শ্রাবণ, ১৪৩৩ ● ১০ই আগস্ট, ২০২৬ ● ২৬শে সফর, ১৪৪৮ ● রাত ২:১২
সর্বশেষঃ

এটিএম আজহারের মুক্তিতে শাহরাস্তি উপজেলা ও পৌর জামায়াতের দোয়া ও শোকরানা মাহফিল

এটিএম আজহারের মুক্তিতে সত্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে—–অধ্যাপক আবুল হোসাইন

জামায়াতের চাঁদপুর জেলা কর্মপরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি অধ্যাপক আবুল হোসাইন বলেছেন, কথিত মানবতাবিরোধী অপরাধের মামলা থেকে জননেতা এটিএম আজহারুল ইসলামের খালাসের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আপিল বিভাগের রায়ে প্রমাণ হয়েছে পতিত ফ্যাসিস্ট আওয়ামী সরকার কোন অপরাধ নয়, রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে জাতীয় নেতৃবৃন্দকে বিচারের নামে ফরমায়েসী রায়ের মাধ্যমে বিচারিক হত্যাকাণ্ড সংঘটিত করেছে। জননেতা এটিএম আজহারের বেকসুর খালাসের মাধ্যমে একদিকে জাতি একজন পরীক্ষিত নেতাকে পেয়েছে, আর আমরা এক জীবন্ত শহীদকে ফিলে পেয়েছি। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি।আলহামদুলিল্লাহ

তিনি বলেন, রায়ের পর্যবেক্ষণে সর্বোচ্চ আদালত বলেছেন, সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা ছাড়াই তাকে ফাঁসি দেয়া হয়েছিল। যা ছিল বিচারের নামে চরম অবিচার। আদালতের রায়ের মাধ্যমে প্রমাণ হয়েছে, সত্যকে চাপিয়ে রাখা যায় না। এই রায় মহান রবের পক্ষ থেকে হক্বের ঝলক এবং আল্লাহর বিশেষ নিয়ামত। মহান আল্লাহর শানে আসুন মাথানত করি। আল্লাহর শোকর আদায় করি।

বুধবার (২৮ মে) বাদ আসর জামায়াত কেন্দ্রঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে শাহরাস্তি উপজেলা ও পৌর জামায়াতের উদ্যোগে স্থানীয় অডিটোরিয়ামে কথিত ফরমায়েসী মামলা থেকে জননেতা এটিএম আজহারের খালাস উপলক্ষে সংক্ষিপ্ত শোকরানা সমাবেশ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। মাহফিলে শাহরাস্তি উপজেলা ও পৌর জামায়াতের বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী ছাড়াও শত শত মুসল্লী অংশ নেন।

জামায়াতের চাঁদপুর জেলা মজলিসে শুরা সদস্য ও উপজেলা আমীর মুহাম্মদ মোস্তফা কামালের সভাপতিত্বে, উপজেলা সেক্রেটারি মাওলানা মাঈনউদ্দিন এর পরিচালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা মজলিসে শুরা সদস্য ও পৌর আমীর মাওলানা জাহাঙ্গীর আলম।পৌর নায়েবে আমীর মোঃ সিরাজুল ইসলাম,পৌর সেক্রেটারি মাওলানা আলমগীর হোসেন, উপজেলা নায়েবে আমীর বাদশা ফয়সাল,কর্মপরিষদ সদস্য ডা.আবুল বাশার,মোঃ সালাউদ্দিন। প্রধান অতিথি মোনাজাত পরিচালনা করেন।

মাহফিলে উপস্থিত ছিলেন, উপজেলা ও পৌর কর্মপরিষদের সদস্যবৃন্দ,সাংবাদিকবৃন্দ,সকল ইউনিয়ন আমীর সেক্রেটারিসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল,কর্মী,সমর্থক ও সাধারন মানুষ।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories