আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ সোমবার ● ২৬শে শ্রাবণ, ১৪৩৩ ● ১০ই আগস্ট, ২০২৬ ● ২৬শে সফর, ১৪৪৮ ● রাত ২:০৭
সর্বশেষঃ

চাঁদপুরের জামায়াত নেতাকে জড়িয়ে চাবিপ্রবি নিয়োগ সংক্রান্ত সংবাদের প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুরের জামায়াত নেতার সুপারিশে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চাবিপ্রবি) একজন ছাত্রলীগ নেতার নিয়োগ পাওয়া সংক্রান্ত একটি সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন চাঁদপুর জেলা জামায়াতের প্রচার সেক্রেটারী ও চাঁদপুর শহর জামায়াতের আমির অ্যাডভোকেট মো. শাহজাহান খান।

গত ১৩ মে ২০২৫ ইং, মঙ্গলবার স্যাটেলাইট টেলিভিশন, সময় টিভি, অনলাইন নিউজ পোর্টাল ‘জাগো নিউজ টোয়ান্টিফোর ডটকম’ ও দৈনিক ভোরের আকাশ-এ উক্ত শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এতে জামায়াতে ইসলামীর সম্পৃক্ততা নিয়ে যেসব বক্তব্য প্রকাশ করা হয়েছে, তা ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত এবং বিভ্রান্তিকর বলে দাবি করেছেন জামায়াতের এই নেতা।

এক প্রতিবাদলিপিতে তিনি বলেন, চাবিপ্রবিতে নিয়োগপ্রাপ্ত ব্যক্তি ২০২৪ সালের ১৩ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনেরও অনেক আগে, বিশ্ববিদ্যালয়ের তৎকালীন অ্যাডহক কমিটির সুপারিশের ভিত্তিতে ভাইস-চ্যান্সেলরের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। ফলে, নতুন করে কেউ তার নিয়োগে সুপারিশ করার সুযোগই নেই।

তিনি আরও বলেন, জামায়াত ইসলামী কখনোই শিক্ষা প্রতিষ্ঠানে অনৈতিক সুপারিশের মাধ্যমে নিয়োগে হস্তক্ষেপ করে না। কোনো নিয়োগেই জামায়াতের কোনো নেতার সুপারিশের প্রশ্নই ওঠে না। উপরন্তু, জামায়াত বর্তমানে সরকারে নেই—তাই তাদের শীর্ষ নেতার সুপারিশের বিষয়টি পুরোপুরি ভিত্তিহীন।

অ্যাডভোকেট শাহজাহান খান অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে এবং জামায়াতকে নেতিবাচকভাবে উপস্থাপন করতে সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে এই সংবাদ প্রকাশে ভূমিকা রেখেছে, যা অত্যন্ত দুঃখজনক।

তিনি সংশ্লিষ্ট সংবাদগুলোর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান এবং জনসচেতনতার স্বার্থে সঠিক তথ্য উপস্থাপনের আহ্বান জানান।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories