আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ বুধবার ● ৮ই আশ্বিন, ১৪৩৩ ● ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ● ১২ই রবিউস-সানি, ১৪৪৮ ● সকাল ৭:৪০
সর্বশেষঃ

চাঁদপুরে এক বছরে ১৪ হাজারের বেশি বিয়ে, তালাক প্রায় ৮ হাজার

চাঁদপুর জেলার আটটি উপজেলায় গেল এক বছরে ১৪ হাজার ৪৬৫টি বিয়ে রেজিস্ট্রেশন হয়েছে। এর বিপরীতে তালাকের সংখ্যা ৭ হাজার ৮৯১টি, যা জেলার পারিবারিক ও সামাজিক অবস্থা নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে।

এই পরিসংখ্যান অনুযায়ী, প্রতি দুইটি বিয়ের বিপরীতে গড়ে একটি করে তালাক সংঘটিত হয়েছে। বিষয়টি বিশেষজ্ঞদের মতে পারিবারিক বন্ধন ও সামাজিক সহনশীলতার অভাব, সম্পর্ক ব্যবস্থাপনায় দুর্বলতা এবং সচেতনতার ঘাটতির প্রতিফলন।

জেলার পরিবার পরিকল্পনা ও সমাজকল্যাণ সংশ্লিষ্ট দপ্তরের তথ্য অনুযায়ী, শহরাঞ্চলে তালাকের হার তুলনামূলক বেশি। বিশেষ করে তরুণদের মধ্যে বিয়ের পর পরই মতবিরোধ বা পারিবারিক সহিংসতা থেকে শুরু করে নানা কারণে সম্পর্ক ভেঙে যাওয়ার হার বেড়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, বিয়ের পূর্ব প্রস্তুতি, দাম্পত্য শিক্ষা ও পারিবারিক মানসিকতার উন্নয়ন ছাড়া এ হার রোধ করা কঠিন হবে। সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসার আহ্বান জানানো হচ্ছে।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories