আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ রবিবার ● ৬ই বৈশাখ, ১৪৩৩ ● ১৯শে এপ্রিল, ২০২৬ ● ২রা জিলক্বদ, ১৪৪৭ ● বিকাল ৫:৫৯
সর্বশেষঃ

চাঁদপুরে ৪৬ প্রার্থীর মধ্যে ৩০ জনের মনোনয়নপত্র বৈধ

মো: সাইফুদ্দীন:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর জেলার পাঁচটি সংসদীয় আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৪৬ জন প্রার্থীর মধ্যে ২৮ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। ১৭ জনের মনোনয়নপত্র অবৈধ এবং ১ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ে যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। প্রার্থীদের উপস্থিতিতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার এ ঘোষণা দেন।

রিটার্নিং কর্মকর্তা জানান, হলফনামায় স্বাক্ষর না থাকা, স্বতন্ত্র প্রার্থীদের ১ শতাংশ ভোটার সমর্থনের তথ্য গড়মিল এবং ঋণ খেলাপির কারণে মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে।

চাঁদপুর-১ (কচুয়া) আসনে মোট প্রার্থী ৭ জন | তারমধ্যে বৈধ ৪জন এবং অবৈধ ৩

চাঁদপুর-২ (মতলব উত্তর–দক্ষিণ) আসনের মোট প্রার্থী ১২ জন | তারমধ্যে বৈধ ৫জন, অবৈধ ৬জন এবং প্রত্যাহার করেছেন ১জন

চাঁদপুর-৩ (সদর–হাইমচর) আসনের মোট প্রার্থী ৯জন | তারমধ্যে বৈধ ৮জন এবং অবৈধ ১জন

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের মোট প্রার্থী ১০ জন | তারমধ্যে বৈধ ৬জন এবং অবৈধ ৪ জন

চাঁদপুর-৫ (হাজীগঞ্জ–শাহরাস্তি) আসনের মোট প্রার্থী ৮জন | তারমধ্যে বৈধ ৭জন এবং অবৈধ ১জন।

বিস্তারিত আসনভিত্তিক প্রার্থী তালিকা জেলা প্রশাসনের যাচাই-বাছাই সভায় প্রকাশ করা হয়।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories