আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ শনিবার ● ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ ● ৬ই জুন, ২০২৬ ● ১৯শে জিলহজ্জ, ১৪৪৭ ● রাত ৩:০৬
সর্বশেষঃ

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে বালুবাহী ট্রাকের ধাক্কায় এক যুবক নিহত, আহত ২

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়নের শিবপুর বাংলা বাজার এলাকায় বালুবাহী একটি ট্রাকের ধাক্কায় এক যুবক নিহত এবং আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।

রবিবার (৩১ মে) রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে মহাসড়কের শিবপুর বাংলা বাজার রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, চাঁদপুর দিক থেকে দ্রুতগতিতে আসা অতিরিক্ত বালিবোঝাই একটি ড্রাম ট্রাক (নম্বর: চট্ট মেট্রো-শ ১১-২৫৩৪) ভ্যানগাড়িতে থাকা তিনজনকে সজোরে ধাক্কা দেয়। এতে মো. পারভেজ হোসেন (১৯), মো. হাকিম (২১) ও রবিউল (২৩) গুরুতর আহত হন।

আহতদের স্থানীয়রা দ্রুত উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থা গুরুতর হওয়ায় কুমিল্লা জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। পরে অবস্থা আশংকাজনক হলে ঢাকা নেওয়ার পথে মো. পারভেজ হোসেন মারা যান।

নিহত পারভেজ হোসেন উপজেলার বাটনিখোলা (ব্যাপারী বাড়ি) এলাকার শহিদ উল্লাহর ছেলে। আহত হাকিম ও রবিউল একই এলাকার বাসিন্দা।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে ট্রাকচালককে মারধর এবং ট্রাকটি ভাঙচুরের চেষ্টা করে। এ সময় মহাসড়কে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। পরবর্তীতে বালুবাহী ট্রাক গুলো আটকে রেখে বাকি গাড়িচালক স্বাভাবিক করে দেওয়া হয়।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories