আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ শুক্রবার ● ৪ঠা বৈশাখ, ১৪৩৩ ● ১৭ই এপ্রিল, ২০২৬ ● ২৯শে শাওয়াল, ১৪৪৭ ● বিকাল ৫:২৫
সর্বশেষঃ

জনাবা রোকেয়া বেগমের শেষ কর্মদিবসে খেড়িহর আদর্শ উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

খেড়িহর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সম্মানিত চতুর্থ শ্রেণির কর্মচারী জনাবা রোকেয়া বেগমের দীর্ঘ ৪০ বছরের কর্মজীবনের শেষ কর্মদিবস উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

১৯৮৫ সালে মাত্র ৭৫ টাকা বেতনে চাকরিজীবন শুরু করা জনাবা রোকেয়া বেগম চার দশক ধরে সততা, শ্রম এবং ভালোবাসা দিয়ে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের সেবা করে গেছেন। তাঁর কর্মজীবন যেমন ছিল নিষ্ঠায় পরিপূর্ণ, তেমনি ছিল মমতার ছোঁয়ায় আলোকিত। বিদ্যালয়ের পরিবেশে তাঁকে কখনো ক্লান্ত বা বিরক্ত দেখা যায়নি—সবসময় হাসিমুখে দায়িত্ব পালন করে গেছেন।

শুধু বিদ্যালয়ে নয়, সামাজিক নেতৃত্বেও রেখেছেন উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি ইউনিয়ন পরিষদে টানা তিনবার নির্বাচিত মেম্বার হিসেবে দায়িত্ব পালন করেন। অনেকে শ্রদ্ধা ও ভালোবাসা থেকে তাঁকে ‘বেগম রোকেয়া’ উপাধিতে অভিষিক্ত করেছেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) জনাব সাইফুল ইসলাম এর সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক ইমাম হোসেন মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রধান শিক্ষক জনাব রফিক আহমদ ভুঁইয়া। বিশেষ অতিথি ছিলেন সাবেক প্রধান শিক্ষক জনাব মুহাম্মদ শামছুল হুদা ভূইয়া ও সদ্য অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক জনাব নিখিল চন্দ্র দেবনাথ। এছাড়াও বিদ্যালয়ের সকল শিক্ষক ও কর্মচারীগণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন এবং তাঁর অবদানের প্রশংসা করেন।

আলোচনা সভা শেষে জনাবা রোকেয়া বেগমের সুস্থতা, দীর্ঘায়ু ও শান্তিপূর্ণ অবসর জীবনের জন্য দোয়া করা হয়। অনুষ্ঠানে আবেগঘন পরিবেশে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও উপহার প্রদান করা হয়।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories