তারুণ্যের সিদ্ধান্তই পারে পরিবর্তনের পথ খুলে দিতে- আলহাজ্ব ফারুক হোসেন মিয়াজি
চাঁদপুরের শাহরাস্তিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তরুণ ভোটারদের উজ্জীবিত করতে বিশেষ কর্মসূচির আয়োজন করেছে শাহরাস্তি পৌর ছাত্রদল। ধানের শীষের প্রতি তরুণদের সমর্থন আরও সুদৃঢ় করতে আয়োজিত এ কর্মসূচির নেতৃত্ব দেন শাহরাস্তি উপজেলা বিএনপির নেতা আলহাজ্ব ফারুক হোসেন মিয়াজি।
শনিবার, ১৭ই জানুয়ারি বিকেল ৪টায় শাহরাস্তি পৌর এলাকার কালীবাড়ির মাজার রোডে আয়োজিত এই কর্মসূচিতে ছাত্রদলের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীদের উপচে পড়া উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। পুরো আয়োজনজুড়ে ছিল তরুণদের উৎসাহ, উদ্দীপনা ও নির্বাচনী প্রত্যাশা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক ফারুক হোসেন মিয়াজি।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব ফারুক হোসেন মিয়াজি বলেন,
“তারুণ্যের প্রথম সিদ্ধান্তই পারে পরিবর্তনের পথ খুলে দিতে। তারা যখন ধানের শীষকে বেছে নেয়, তখন তা শুধু একটি ভোট নয়—এটি ভবিষ্যতের প্রতি একটি দায়িত্বশীল অঙ্গীকার।”
তিনি আরও বলেন,
“তরুণদের এগিয়ে আসা মানেই গণতান্ত্রিক শক্তির পুনর্জাগরণ। এটি কেবল প্রচারণা নয়, বরং দেশের ভবিষ্যৎ পুনর্গঠনের একটি শক্তিশালী মঞ্চ।”
বক্তারা জানান, আসন্ন ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হকের পক্ষে বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগ ও প্রচারণা চালানো হবে। তরুণদের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি এবং সংগঠনের মাঠপর্যায়ের অবস্থান আরও শক্তিশালী করতে এ ধরনের কর্মসূচিকে তারা ‘দৃষ্টান্তমূলক উদ্যোগ’ হিসেবে আখ্যায়িত করেন।
ছাত্র নেতারা বলেন, তরুণদের ঐক্যবদ্ধ অংশগ্রহণ নির্বাচনী মাঠে নতুন গতি সঞ্চার করবে। ঘরে ঘরে পৌঁছে যাওয়া প্রচারণা, সংগঠনের শক্তি প্রদর্শন এবং সমন্বিত উদ্যোগের মাধ্যমেই ধানের শীষ বিজয়ের পথে এগিয়ে যাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইকন শাহাদাত।
এতে আরও উপস্থিত ছিলেন শাহরাস্তি পৌরসভা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, ছাত্রনেতা নয়ন, সবুজ, শাহরিয়ার শামীম, ওমর ফারুক, সাকিব, মামুন, জহির, জাবেদ, রাফি, জাহিদ, শাম্মী, মাসুম, অভি, রিশাদ, রনি, সাব্বির, রবিউল, রাশেদসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকলকে শাহরাস্তি পৌরসভা ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয় রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন।