আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ শুক্রবার ● ৪ঠা বৈশাখ, ১৪৩৩ ● ১৭ই এপ্রিল, ২০২৬ ● ২৯শে শাওয়াল, ১৪৪৭ ● বিকাল ৫:১৯
সর্বশেষঃ

বিশ্বাসের বদলে বিশ্বাসঘাতকতা: ফরিদগঞ্জে প্রবাসীর স্ত্রীর পলায়ন, নিয়ে গেলেন ২৩ লাখ টাকার মালামাল

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার লোহাগড় গ্রামে প্রবাসীর ঘর থেকে প্রায় ২৩ লাখ টাকার আসবাবপত্র, স্বর্ণালঙ্কার ও মূল্যবান মালামাল চুরি করে পালিয়েছেন স্ত্রী তাছমিয়া আক্তার ইভা। ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা যায়, লোহাগড় গ্রামের মো. শফিক বেপারীর একমাত্র ছেলে প্রবাসী ইয়াসিন হোসেন সুজনের সঙ্গে শরীয়ত মোতাবেক বিয়ে হয় দক্ষিণ পাইকপাড়া পালতালুক গ্রামের আ. কুদ্দুসের মেয়ে তাছমিয়া আক্তার ইভার। বর্তমানে ইভার পরিবার ঢাকার দক্ষিণ খান, উত্তরা থানার দোলনচাঁপা ভিলা (প্লট নং ১৩০৬৮)-তে বসবাস করে।

বিয়ের তিন মাস পরই ইয়াসিন হোসেন সুজন জীবিকার তাগিদে বিদেশে চলে যান। এরপর থেকেই ইভার আচরণে পরিবর্তন দেখা যায়। একপর্যায়ে স্বামীর অনুপস্থিতিতে বাড়ির মূল্যবান আসবাবপত্র, স্বর্ণালঙ্কারসহ প্রায় ২৩ লাখ টাকার মালামাল নিয়ে ইভা গা-ঢাকা দেন।

এছাড়া অভিযোগ রয়েছে, ইভার চাচা—দক্ষিণ পাইকপাড়া ইউনিয়নের গাজীপুর পালতালুক এলাকার এক যুবলীগ নেতা এবং রড-সিমেন্ট ব্যবসায়ী—জামাতা ইয়াসিনের কাছ থেকে রড-সিমেন্ট সরবরাহের কথা বলে ৫ লাখ টাকা নেন। কিন্তু তিনি কিছুই সরবরাহ করেননি। উপরন্তু, আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে ওই টাকা ফেরত না দিয়ে উল্টো হুমকির সুরে কথা বলেন। ইভার আরেক আত্মীয় স্বপনও এ ঘটনায় প্রভাব বিস্তারে সক্রিয় ভূমিকা রাখেন বলে জানা গেছে।

ভুক্তভোগী পরিবার এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন এবং প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories