আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ রবিবার ● ৬ই বৈশাখ, ১৪৩৩ ● ১৯শে এপ্রিল, ২০২৬ ● ২রা জিলক্বদ, ১৪৪৭ ● বিকাল ৫:৩৮
সর্বশেষঃ

যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শাহরাস্তিতে বৃক্ষরোপণ কর্মসূচি

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুরের শাহরাস্তিতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) আসনের বিএনপি মনোনয়নপ্রত্যাশী ও জেলা বিএনপির সদস্য ব্যারিস্টার মো. কামাল উদ্দিনের নির্দেশনায় এ বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে শাহরাস্তি পৌর এলাকার ঠাকুরবাজারে যুবদলের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। এতে পৌরসভা ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ডের যুবদল নেতা-কর্মীরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাহরাস্তি পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব ফারুক হোসেন মিয়াজি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি আবুল খায়ের সিএ, সহ-সভাপতি মো. মনিরুজ্জামান মনির, পৌর নেতা এ.এস.এম. লিটন, চাঁদপুর জেলা রেলওয়ে শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম ও শ্রমিক দল নেতা মনির মিয়াজি।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শাহরাস্তি পৌর যুবদলের সদস্য সচিব আব্দুল কাইয়ুম রিপন।

বক্তব্যে আলহাজ্ব ফারুক হোসেন মিয়াজি বলেন, “যুবদল শুধু আন্দোলনের সংগঠন নয়, সমাজ ও পরিবেশ রক্ষায়ও দায়িত্বশীল ভূমিকা রাখতে চায়। গাছ লাগানো মানে ভবিষ্যৎ প্রজন্মের জন্য জীবন রোপণ করা। এটি শুধু একটি কর্মসূচি নয়, বরং দেশপ্রেম, দায়িত্ববোধ ও মানবতার প্রকাশ।”

তিনি আরও বলেন, “যুবদল দেশের তরুণদের জন্য দিক নির্দেশনার প্রতীক হয়ে থাকবে। আমরা একটি সবুজ, নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ঐক্যবদ্ধ।”

অনুষ্ঠান শেষে পৌর এলাকার বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories