আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ মঙ্গলবার ● ৮ই বৈশাখ, ১৪৩৩ ● ২১শে এপ্রিল, ২০২৬ ● ৪ঠা জিলক্বদ, ১৪৪৭ ● বিকাল ৫:২৪
সর্বশেষঃ

শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ বিতরণ

আক্তার হোসেন শিহাব:

শাহরাস্তি উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ বিতরণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিগার সুলতানা নিজে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে ব্যাগ তুলে দেন। সকালে কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করে তিনি এ কার্যক্রম পরিচালনা করেন।

স্কুলব্যাগ পেয়ে আনন্দে উচ্ছ্বসিত হয়ে পড়ে কোমলমতি শিক্ষার্থীরা। এ সময় ইউএনও শিক্ষার্থীদের নিয়মিত স্কুলে আসা, লেখাপড়ায় মনোযোগ দেওয়া এবং পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার পরামর্শ দেন।

বিদ্যালয়ের শিক্ষকরা বলেন, “এই উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে আনন্দ সৃষ্টি করেছে এবং তারা আরও আগ্রহ নিয়ে পড়াশোনায় মনোযোগী হবে।”

উপজেলা প্রশাসনের এ ধরনের শিক্ষাবান্ধব কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান ইউএনও নিগার সুলতানা।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories