শাহরাস্তিতে এসিল্যান্ড নিরুপম মজুমদারকে প্রেসক্লাবের বিদায়
নিজস্ব প্রতিনিধি:
শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদারকে বিদায় জানিয়েছে শাহরাস্তি প্রেসক্লাব। সোমবার (১৮ আগস্ট) বিকেলে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রেসক্লাব নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
চলতি বছরের শুরুর দিকে নিরুপম মজুমদার শাহরাস্তিতে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেন। দায়িত্ব পালনকালে তিনি ভূমি অফিসে স্বচ্ছতা নিশ্চিতকরণ, সংস্কারকাজ ও বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম হাতে নেন। সম্প্রতি তিনি লক্ষ্মীপুর জেলায় বদলি হয়েছেন।
বিদায় সংবর্ধনা উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় নিরুপম মজুমদার বলেন, “আমি অল্প সময়ের মধ্যে কিছু কাজ শুরু করেছিলাম, যা পুরোপুরি শেষ করতে পারিনি। তবে আমি বিশ্বাস করি, আপনাদের সহযোগিতায় সেই কাজগুলো ভবিষ্যতেও এগিয়ে যাবে। সাংবাদিকদের সঙ্গে গড়ে ওঠা এই সম্পর্ক আমি সবসময় ধারণ করব।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি মোঃ হাবিবুর রহমান ভূঁইয়া এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নোমান হোসেন আখন্দ।
এসময় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ও চেড়িয়ারা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ আবুল কালাম, সাবেক সভাপতি ও মুক্তিযোদ্ধা কাজী হুমায়ুন কবির, সিনিয়র সহ-সভাপতি মোঃ মাসুদ রানা, মফস্বল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও প্রেসক্লাব সদস্য মোঃ রুহুল আমিন তরুণ, অর্থ সম্পাদক মাহবুব হাসান বাবলু, সদস্য ইমতিয়াজ সিদ্দিকী তোহা, মফস্বল সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক রাফিউল হাসান হামজা, শাহরাস্তি মিডিয়া ফোরাম সেক্রেটারি মোঃ সাইফুদ্দিন এবং শাখাওয়াত হোসেন হৃদয়সহ অন্যান্য নেতৃবৃন্দ।