আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ বৃহস্পতিবার ● ৯ই আশ্বিন, ১৪৩৩ ● ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ ● ১৩ই রবিউস-সানি, ১৪৪৮ ● সকাল ৬:১৫
সর্বশেষঃ

শাহরাস্তিতে কৃষিজমির মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার পশ্চিম উপলতা এলাকায় কৃষিজমির মাটি অবৈধভাবে কাটার দায়ে একজন ব্যক্তিকে ৫০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। সোমবার (১২ মে) উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্যারের নির্দেশনায় পরিচালিত এক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই জরিমানা আদায় করা হয়।

জানা যায়, দীর্ঘদিন ধরে ঐ এলাকার এক ব্যক্তি সরকারি অনুমোদন ছাড়াই কৃষি জমির মাটি কাটছিলেন। এতে জমির উর্বরতা নষ্ট হওয়ার পাশাপাশি পরিবেশ ও জনস্বার্থের ক্ষতি হচ্ছিল। বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে আসলে তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা এবং আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করেন শাহরাস্তি থানার একটি চৌকস টিম। অভিযানে সংশ্লিষ্ট ব্যক্তি তার দোষ স্বীকার করলে ভ্রাম্যমাণ আদালত তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষিজমি রক্ষা ও পরিবেশ সুরক্ষার স্বার্থে এই ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। জনস্বার্থে কেউ কৃষিজমির অপব্যবহার করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার বলেন, “সরকারি বিধিনিষেধ ও কৃষিজমি সংরক্ষণ আইন অনুযায়ী জমির মাটি কাটা সম্পূর্ণ নিষিদ্ধ। কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”

স্থানীয় জনগণ প্রশাসনের এই কার্যক্রমকে স্বাগত জানিয়ে বলেন, কৃষিজমি রক্ষায় এ ধরনের পদক্ষেপ অত্যন্ত জরুরি ও সময়োপযোগী।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories