আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ রবিবার ● ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ ● ৩১শে মে, ২০২৬ ● ১৩ই জিলহজ্জ, ১৪৪৭ ● রাত ২:৩৮
সর্বশেষঃ

শাহরাস্তিতে নতুন ইউএনও নাজিয়া হোসেনকে শুভেচ্ছা জানালেন জাতীয় নাগরিক পার্টি

শাহরাস্তি উপজেলায় সদ্য যোগদান করা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজিয়া হোসেনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ।

সোমবার (১১ আগস্ট ২০২৫) দুপুরে ইউএনও নাজিয়া হোসেনের কার্যালয়ে গিয়ে নেতারা তাঁকে ফুলের তোড়া প্রদান করে শুভেচ্ছা জানান এবং উপজেলা উন্নয়ন, জনসেবা ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সহযোগিতার আশ্বাস দেন।

শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়ক আমান উল্লাহ পাটোয়ারী, যুগ্ম সমন্বয়ক আব্দুল্লাহ আল শুভ, সদস্য সচিব শেখ রহমত উল্লাহ, সদস্য এমরান হোসেন, মো. নুরে আলম, শরীফ হোসাইনসহ আরও অনেকে।

নতুন ইউএনও নাজিয়া হোসেন নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে উপজেলার সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories