আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ মঙ্গলবার ● ২০শে শ্রাবণ, ১৪৩৩ ● ৪ঠা আগস্ট, ২০২৬ ● ২১শে সফর, ১৪৪৮ ● দুপুর ১২:২৮
সর্বশেষঃ

শাহরাস্তিতে প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি, দুই জনকে অর্থদণ্ড

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রির অভিযোগে দুই কৃষককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১১ মে) বিকেলে উপজেলা সদরের ঠাকুর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযুক্তরা হলেন কচুয়া উপজেলার আশ্রাফপুর এলাকার বাসিন্দা শাহাদাত হোসেন ও মাইন উদ্দিন। স্থানীয় সূত্রে জানা যায়, তারা ঠাকুর বাজার এলাকায় প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি করছিলেন। এ সময় সাধারণ মানুষের কাছে তারা দাবি করেন, শিয়ালের মাংস খেলে বিভিন্ন জটিল রোগ থেকে মুক্তি পাওয়া যায় এবং শারীরিক নানা সমস্যার উপকার হয়।

বিষয়টি স্থানীয়দের নজরে এলে বাজারে জনমনে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে স্থানীয়রা দুই ব্যক্তিকে আটক করে প্রশাসনকে খবর দেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা।

তিনি ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা যাচাই করেন এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় বন্যপ্রাণী সংরক্ষণ সংশ্লিষ্ট আইনে দুই কৃষককে মোট ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি জব্দ করা শিয়ালের মাংস ধ্বংস করা হয়েছে বলেও জানা গেছে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, বন্যপ্রাণী শিকার, সংরক্ষিত প্রাণীর মাংস বিক্রি কিংবা এ ধরনের অপপ্রচার আইনত দণ্ডনীয় অপরাধ। জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি এ ধরনের কর্মকাণ্ড রোধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। অনেকেই প্রশাসনের দ্রুত পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন এবং বন্যপ্রাণী সংরক্ষণে আরও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories