আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ মঙ্গলবার ● ২০শে শ্রাবণ, ১৪৩৩ ● ৪ঠা আগস্ট, ২০২৬ ● ২১শে সফর, ১৪৪৮ ● সকাল ৯:৪৮
সর্বশেষঃ

শাহরাস্তিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে উপজেলা জামায়াতের শুভেচ্ছা

চাঁদপুর ও শাহরাস্তি উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রী এর আগমন উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী শাহরাস্তি উপজেলা শাখা।

বৃহস্পতিবার মধ্যরাতে গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় শাহরাস্তি উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোস্তফা কামাল বলেন, আগামী ১৬ মে শনিবার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুর জেলার পাশাপাশি শাহরাস্তি উপজেলায় আগমন করবেন। তাঁর এই সফর উপজেলা বাসীর জন্য আনন্দের এবং তাৎপর্যপূর্ণ একটি দিন হিসেবে বিবেচিত হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর আগমনে শাহরাস্তির বিভিন্ন উন্নয়ন কার্যক্রমে নতুন গতি সৃষ্টি হবে বলে তারা আশা করছেন। বিশেষ করে শাহরাস্তি হাসপাতালকে আধুনিকায়ন করে ১০০ শয্যায় উন্নীতকরণ, একটি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন এবং এলাকায় কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে একটি ইপিজেড নির্মাণের দাবি জানান তারা।

বিবৃতিতে তিনি প্রধানমন্ত্রীর সফরের সার্বিক সফলতা কামনা করেন এবং শাহরাস্তিবাসীর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories