আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ শুক্রবার ● ২২শে কার্তিক, ১৪৩৩ ● ৬ই নভেম্বর, ২০২৬ ● ২৫শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮ ● রাত ৩:৫৭
সর্বশেষঃ

শাহরাস্তিতে দারুল কারিম আল-ইসলামিয়া মাদ্রাসার ৫ম বার্ষিক দ্বীনি মাহফিল ও পাগড়ী প্রদান অনুষ্ঠান আগামী ৪ঠা নভেম্বর বুধবার

চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার দোয়াভাঙ্গা পশ্চিম বাজার সংলগ্ন মাদ্রাসা মাঠে দারুল কারিম আল-ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে ৫ম বার্ষিক দ্বীনি মাহফিল ও হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে।
‎
‎আগামী ০৪ নভেম্বর, ২০২৬ ইং, বুধবার বাদ জোহর হইতে এই মাহফিল শুরু হবে। অনুষ্ঠানে হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান করা হবে।
‎
‎মূল্যবান বয়ান পেশ করবেন অধ্যাপক ড. মো: ফয়জুল হক (সিলেট),মাওলানা মুফতি গোলাম কবির আল আজহারী (মোহতামিম, দারুল উলুম ঢাকা),মাওলানা মুফতি সালমান ফারসি (মোহতামিম ও খতিব, জামিয়াতুল কোরআন আউলিয়া ঢাকা),হাফেজ মাও: রিয়াদ হোসেন চাঁদপুরী,হযরত মাওলানা ফখরুদ্দিন সাহেব,হাফেজ মাওলানা কামাল হোসাইন।
‎
‎সভাপত্বি করবেন মুহাদ্দিস আবু নছর আশরাফী (মুহাদ্দিস, হাজীগঞ্জ আহমদিয়া কামিল মাদ্রাসা),পরিচালনায় হাফেজ মাও: শেখ মোহাম্মদ ইব্রাহিম,সার্বিক তত্ত্বাবধানে হাফেজ মাওলানা সাব্বির আহমেদ ওসমানী (পরিচালক, অত্র মাদ্রাসা)
‎
‎উক্ত দ্বীনি মাহফিলে দুনিয়া ও আখেরাতের কামিয়াবি হাসিলের জন্য ধর্মপ্রাণ মুসলমান ভাইদের দলবদ্ধভাবে উপস্থিত থাকার জন্য আন্তরিকভাবে দাওয়াত জানানো হচ্ছে।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories