শাহরাস্তিতে বিজয় দিবস উপলক্ষে ছাত্রশিবিরের আয়োজনে ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পেইন অনুষ্ঠিত।
আক্তার হোসেন শিহাব
১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে শাহরাস্তির চিতোষী বাজার এবং আয়নাতলী বাজারে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের উদ্যোগে ফ্রী ব্লাড গ্রুপ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) চিতোষী ডিগ্রী কলেজ সংলগ্ন সিএনজি স্ট্যান্ড এবং আয়নাতলী বাজার জামে মসজিদের সামনে সকাল ৯:৩০ মি. থেকে ১:০০ টা পর্যন্ত আয়োজিত ব্লাড গ্রুপিং কার্যক্রমে ৩ শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনে সার্বিক সহযোগিতা করেন শাহরাস্তির সুনামধন্য চিকিৎসালয় “চিতোষী জেনারেল হাসপাতাল”
রক্তের গ্রুপ নির্ণয় করতে আসা কয়েকজন শিক্ষার্থী এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ছাত্রশিবির স্বেচ্ছাসেবী তৈরী জন্য ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনের আয়োজন করেছে এটি খুবই ভালো একটি উদ্যোগ। যার ফলে আমরা অনেকে ব্লাড গ্রুপ জানতে পেরেছি। পাশাপাশি আমাদের পরিবার কিংবা আমাদের কোনো আত্মীয়-স্বজনের জন্য রক্ত লাগলে আমরা রক্ত দিতে পারবো।
ক্যাম্পেইনের বিষয়ে শিবিরের চাঁদপুর জেলা অর্থ সম্পাদক মাহমুদুল হাসান বলেন বর্তমানে যেকোন কাজেই রক্তের গ্রুপ প্রয়োজন হচ্ছে। প্রত্যন্ত এলাকার মানুষেরা অধিকাংশই তাদের রক্তের গ্রুপ সম্পর্কে অবহিত না। বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থীরাও অনেকে তাদের রক্তের গ্রুপ জানে না। এজন্য আমরা তাদেরকে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে উদ্বুদ্ধ করতে ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনের আয়োজন করেছি। আমাদের এই কার্যক্রম পুরো চাঁদপুর জেলা ব্যাপী চলমান রয়েছে ।
এসময় উপস্থিত ছিলেন- ইসলামি ছাত্রশিবিরের চাঁদপুর জেলা অফিস সম্পাদক মাহমুদুল হাসান, শাহরাস্তি উপজেলা দক্ষিণ সভাপতি আক্তার হোসেন শিহাব, চিতোষী পূর্ব ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোরশেদ আলম, শাহরাস্তি শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, শাহরাস্তি যুব ও ক্রীড়া সংসদের চিতোষী পূর্ব ইউনিয়ন সভাপতি মীর হোসেন, চিতোষী পশ্চিম ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি তাজুল ইসলাম সহ জামায়াত ও শিবিরের অন্যান্য নেতৃবৃন্দ।