আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ মঙ্গলবার ● ৮ই বৈশাখ, ১৪৩৩ ● ২১শে এপ্রিল, ২০২৬ ● ৪ঠা জিলক্বদ, ১৪৪৭ ● বিকাল ৫:১৯
সর্বশেষঃ

শাহরাস্তিতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় বিশ্ব পরিবেশ দিবস-২০২৫ উপলক্ষে এক বর্ণাঢ্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন শাহরাস্তি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মিঃ নিরুপম মজুমদার। তিনি তাঁর বক্তব্যে বলেন,

“পরিবেশের ভারসাম্য রক্ষা না করতে পারলে ভবিষ্যৎ প্রজন্ম চরম ঝুঁকির মুখে পড়বে। পরিবেশ রক্ষায় আমাদের প্রত্যেককেই দায়িত্বশীল হতে হবে।”

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা বন কর্মকর্তা। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও সচেতন নাগরিকবৃন্দ।

বক্তারা বলেন,
জলবায়ু পরিবর্তন, বায়ুদূষণ, বন উজাড়, প্লাস্টিক দূষণ ও জীববৈচিত্র্যের ক্ষয়রোধে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়—এ জন্য দরকার সামাজিক সচেতনতা এবং প্রতিটি মানুষের সক্রিয় অংশগ্রহণ। পরিবেশ রক্ষায় বেশি বেশি গাছ লাগানো, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক পরিহার এবং পরিবেশবান্ধব জীবনযাপনকে উৎসাহিত করার আহ্বান জানান তাঁরা।

আলোচনা সভাটি ছিল পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অত্যন্ত সময়োপযোগী এবং উৎসাহব্যঞ্জক এক উদ্যোগ।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories