আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ বৃহস্পতিবার ● ২২শে শ্রাবণ, ১৪৩৩ ● ৬ই আগস্ট, ২০২৬ ● ২৩শে সফর, ১৪৪৮ ● দুপুর ২:১৬
সর্বশেষঃ

শাহরাস্তিতে রমজানকে সামনে রেখে বাজার মনিটরিং জোরদার করেছে উপজেলা প্রশাসন

পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে শাহরাস্তি উপজেলা প্রশাসন বাজার মনিটরিং জোরদার করেছে। উপজেলা নির্বাহী অফিসার নাজিয়া হোসেনের নির্দেশনায় ২৩ ফেব্রুয়ারী, সোমবার ঠাকুর বাজারে অভিযান পরিচালনা করেন শাহরাস্তির সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা।

তদারকির সময় তিনি খেজুর, বিভিন্ন কাঁচা সবজি, লেবু, চাল, ডালসহ বেশ কয়েকটি পণ্যের ক্রয়মূল্য এবং বিক্রয়মূল্য মিলিয়ে দেখেন। একই সঙ্গে দোকানে মূল্য তালিকা প্রদর্শন, ওজন সঠিক রাখা এবং ন্যায্যমূল্যে বিক্রি নিশ্চিত করার বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

হিল্লোল চাকমা বলেন, “রমজান মাসে মানুষ যেন ন্যায্যমূল্যে নিত্যপণ্য কিনতে পারে, সেটা নিশ্চিত করতেই আমরা নিয়মিত বাজারে আসছি। কোনো ধরনের অতিরিক্ত মূল্য আরোপ বা পণ্য লুকিয়ে কৃত্রিম সংকট সৃষ্টি করার চেষ্টা সহ্য করা হবে না। নিয়ম ভাঙলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

পরিদর্শনকালে তিনি দোকানপাট ঘুরে পণ্যের মান যাচাই করেন এবং কয়েকজন ক্রেতার সঙ্গে পণ্যমূল্য নিয়ে মত বিনিময়ও করেন। ব্যবসায়ীদের প্রতিদিন মূল্য তালিকা হালনাগাদ করে দৃশ্যমান স্থানে টাঙিয়ে রাখার নির্দেশ দেন।

উপজেলা প্রশাসন জানিয়েছে, রমজানের পুরো সময়জুড়ে ঠাকুর বাজারসহ উপজেলার সব বড় বাজারে নিয়মিত মনিটরিং চলবে। কোনো অনিয়ম পেলেই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories