আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ মঙ্গলবার ● ৮ই বৈশাখ, ১৪৩৩ ● ২১শে এপ্রিল, ২০২৬ ● ৪ঠা জিলক্বদ, ১৪৪৭ ● বিকাল ৫:২৩
সর্বশেষঃ

শাহরাস্তিতে রিয়া বেকারিতে মোবাইল কোর্ট: অপরিচ্ছন্ন পরিবেশ ও কাগজপত্রহীনতায় অর্থদণ্ড

স্থানীয় এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে এবং শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনায় আজ দুপুরে শোরশাক বাজারে অবস্থিত রিয়া বেকারিতে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব হিল্লোল চাকমা।

অভিযানকালে বেকারিতে বি এস টি আই-এর অনুমোদিত প্রয়োজনীয় কাগজপত্র না থাকা, খাদ্য উৎপাদনের স্থানে অপরিষ্কার ও অস্বাস্থ্যকর পরিবেশ বিরাজ করা এবং উৎপাদন প্রক্রিয়ায় স্বাস্থ্যবিধি লঙ্ঘনের বিভিন্ন অনিয়ম পাওয়া যায়। এসব অপরাধে বেকারি মালিক পক্ষকে মোট ১০,০০০ (দশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনার সময় শাহরাস্তি থানা পুলিশের একটি দল আইন-শৃঙ্খলা রক্ষা ও সহায়তায় অংশ নেয়।

অভিযান শেষে বেকারি মালিককে আগামী এক মাসের মধ্যে প্রয়োজনীয় সকল অনুমোদন ও কাগজপত্র সংগ্রহের পাশাপাশি খাদ্য উৎপাদনস্থলে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে নির্দেশ দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে এসব নির্দেশনা বাস্তবায়ন করা না হলে রাষ্ট্রীয় আইন অনুযায়ী আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।

এদিকে, এলাকাবাসী প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরে বেকারিটিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত করা হলেও কেউ ব্যবস্থা নিচ্ছিল না। অভিযানের ফলে অন্যান্য খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানও নিয়ম মেনে ব্যবসা পরিচালনায় সচেতন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

প্রশাসন জানিয়েছে, ভোক্তা অধিকার ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত বাজার তদারকি ও মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories