আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ মঙ্গলবার ● ৮ই বৈশাখ, ১৪৩৩ ● ২১শে এপ্রিল, ২০২৬ ● ৪ঠা জিলক্বদ, ১৪৪৭ ● বিকাল ৫:১৯
সর্বশেষঃ

শাহরাস্তিতে শারদীয় দুর্গাপূজা ২০২৫ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৫ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে শাহরাস্তি উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন মাননীয় উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, শাহরাস্তি চাঁদপুর মহোদয়।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ, বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক, পূজা মণ্ডপের নিরাপত্তা দায়িত্বে নিয়োজিত হিন্দু ঐক্য পরিষদের নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

সভায় উপজেলা নির্বাহী অফিসার বলেন, “শারদীয় দুর্গাপূজা সবার জন্য একটি আনন্দঘন উৎসব। এ উৎসবকে ঘিরে যাতে কোনো প্রকার অশান্তি বা বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে ব্যাপারে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকবে। পূজা মণ্ডপে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে। বিদ্যুৎ, পানীয় জল ও স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখার জন্য সংশ্লিষ্ট দফতরগুলোকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার। সামাজিক সম্প্রীতির এই ঐতিহ্য ধরে রাখতে সকলে মিলেমিশে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা তৎপর থাকবে, তবে স্থানীয় নেতৃবৃন্দ ও পূজা উদযাপন কমিটির সহযোগিতাও অত্যন্ত প্রয়োজন।”

এ সময় থানার অফিসার ইনচার্জ বলেন, “প্রতিটি পূজা মণ্ডপে পুলিশ সদস্য মোতায়েন থাকবে। প্রয়োজনে র‌্যাব ও আনসার বাহিনীও দায়িত্ব পালন করবে। আমরা চাই শান্তিপূর্ণভাবে এ উৎসব সম্পন্ন হোক।”

সভায় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “প্রশাসনের সার্বিক সহযোগিতা ও স্থানীয় জনগণের সম্প্রীতির কারণে শাহরাস্তিতে বরাবরের মতো এবারও শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপন সম্ভব হবে।”

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories