শাহরাস্তিতে শিক্ষার্থীদের মাঝে ছাত্রশিবিরের শিক্ষা উপকরণ বিতরণ।
ডেস্ক রিপোর্ট :
শাহরাস্তিতে দাখিল পরীক্ষার্থীদের নিয়ে ইসলামী ছাত্রশিবির শাহরাস্তি পৌরসভার উদ্দ্যোগে দোয়া অনুষ্ঠান ও শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ ৮ এপ্রিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির , শাহরাস্তি পৌরসভার উদ্যোগে শাহরাস্তি চিশতিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার হল রুমে দুপুর ১২:০০ টায় শাহরাস্তি পৌরসভা শিবিরের সভাপতি আক্তার হোসেন শিহাবের সভাপতিত্বে ও সেক্রেটারি শাহেদ আলী তাহমিদের সঞ্চালনায় দাখিল পরীক্ষার্থী হাফেজ মারুফ মিয়াজীর কুরআন তেলওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির চাঁদপুর জেলা শাখার প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হাফেজ মাহাবুব আলম, আরো উপস্থিত ছিলেন ইসলামি ছাত্রশিবির শাহরাস্তি দক্ষিণ অঞ্চলের সাবেক সেক্রেটারি ও শাহরাস্তি পৌর যুব ও ক্রীড়া সংসদের সেক্রেটারি আমিনুল হক, শাহরাস্তি উত্তর শিবিরের সেক্রেটারি আল আমিন, পৌর শিবিরের বিভিন্ন ওয়ার্ড সভাপতি সহ আরো অনেক নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে হাফেজ মাহাবুব আলম বলনে – তোমরা দাখিল পরীক্ষার্থীরা জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি সময় অতিবাহিত করছো, আগামী দিনের স্বপ্ন বুননে এখন থেকেই তোমাদের তৈরী হতে হবে। অত্যান্ত বিচক্ষণতার সাথে সবাই পরীক্ষা দিবে এবং ভালো রেজাল্ট করবে সেই প্রত্যাশা রাখছি৷ তোমরাই নতুন বাংলার আগামী দিনের কর্ণধার, তাই আমার আহ্বান থাকবে সকলে নিজেকে সৎ,দক্ষ ও দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলে দেশ ও জাতির কল্যাণে অগ্রণী ভূমিকা রাখবে। সকলের জন্য দোয়া ও শুভকামনা রইল।
সভাপতিের বক্তব্যে আক্তার হোসেন শিহাব বলেন – ইসলামি ছাত্রশিবির তার প্রতিষ্ঠালগ্ন থেকেই ছাত্রদের সার্বিক কল্যানে নানামুখী ছাত্রকল্যাণ মূলক কাজ করে যাচ্ছে। আজকের এই আয়োজন ছাত্রশিবিরের ক্ষুদ্র প্রয়াস। ছাত্রশিবির আগামী দিনে শাহরাস্তিতে ছাত্রদের কল্যানে নানামুখী আয়োজন অব্যাহত রাখবে ইনশাআল্লাহ।
সর্বশেষ শাহরাস্তি চিশতিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা শোয়াইব আহমেদের দোয়া ও মোনাজাতের পর শিক্ষা উপকরণ বিতরণের মধ্য দিয়ে প্রোগ্রাম সমাপ্ত হয়।