আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ শুক্রবার ● ৩ আশ্বিন, ১৪৩৩ ● ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ ● ৭ই রবিউস-সানি, ১৪৪৮ ● বিকাল ৫:৪২
সর্বশেষঃ

শাহরাস্তিতে শিক্ষার্থীদের মাঝে নির্বাহী কর্মকর্তার ক্রীড়া সামগ্রী ও স্যানিটারি ন্যাপকিন বিতরণ

চাঁদপুরের শাহরাস্তিতে শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করতে এবং কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করার লক্ষ্যে এক বিশেষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আজ ১২ আগস্ট ২০২৬ খ্রি. (বুধবার) শাহরাস্তির বলশীদ হাজী আকুব আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী এবং কিশোরীদের মাঝে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে এসব উপকরণ তুলে দেন শাহরাস্তির সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মনিরা খাতুন।

উপকরণ বিতরণকালে উপজেলা নির্বাহী অফিসার শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণ করে শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখার আহ্বান জানান। একই সাথে কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা ও পরিচ্ছন্নতা বজায় রাখতে সঠিক স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ ও সচেতনতামূলক নির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories