শাহরাস্তিতে ১০ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
চাঁদপুরের শাহরাস্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে শাহরাস্তি মডেল থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, চাঁদপুরের শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ আরিফ হোসাইন ও এএসআই (নিঃ) সাদ্দাম হোসেনসহ থানার একটি চৌকস টিম নিয়মিত মাদক উদ্ধার অভিযান পরিচালনা করছিল।
অভিযানের অংশ হিসেবে ১৫ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ১১টা ১৫ মিনিটে শাহরাস্তি থানাধীন টামটা উত্তর ইউনিয়নের ইছাপুরা দক্ষিণ এলাকার আনিসুর রহমানের বাড়ির সামনে তিন রাস্তার মোড় পাকা সড়কের ওপর বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে সন্দেহভাজন এক যুবককে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে নিজ হেফাজতে থাকা ১০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন— মোঃ নাহিদ হোসেন (২২), পিতা: মোঃ জাকির হোসেন, মাতা: কুলসুমা আক্তার। তার বাড়ি শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়নের সুরসই (দর্জি বাড়ি) এলাকায়।
এ ঘটনায় তার বিরুদ্ধে চাঁদপুরের শাহরাস্তি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। যার এফআইআর নম্বর-১৮, তারিখ ১৬ মার্চ ২০২৬ এবং জি.আর. নম্বর-৫৭। মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় রুজু করা হয়েছে।
শাহরাস্তি মডেল থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।