শাহরাস্তিতে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
চাঁদপুরের শাহরাস্তি মডেল থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ৯টা ৫০ মিনিটে শাহরাস্তি থানাধীন সূচীপাড়া উত্তর ইউনিয়নের সূচীপাড়া দিঘীর পাড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি মীর মাহবুবুর রহমান-এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ আতোয়ার রহমানের নেতৃত্বে এএসআই (নিঃ) মোঃ শহীদুল্লাহ, এএসআই (নিঃ) এরশাদ মিয়াসহ থানার একটি চৌকস টিম ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধার অভিযানে অংশ নেয়।
অভিযানকালে সূচীপাড়া দিঘীর পাড়ে মোঃ শান্ত (২৩) নামের এক যুবককে ইটের সলিংয়ের রাস্তার ওপর থেকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর পরিচয়—
নাম: মোঃ শান্ত (২৩)
পিতা: মোঃ ভুট্টু
মাতা: শাহানাজ বেগম
ঠিকানা: সূচীপাড়া (দিঘীর পাড়, সোনা মিয়ার বাড়ি),
থানা: শাহরাস্তি, জেলা: চাঁদপুর।
এ ঘটনায় শাহরাস্তি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) ধারার সারণির ১০(ক) অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। মামলার এফআইআর নং-২, তারিখ- ০৩ ফেব্রুয়ারি ২০২৬; জিআর নং-২৪।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
শাহরাস্তি থানা পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।