আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ বুধবার ● ২১শে শ্রাবণ, ১৪৩৩ ● ৫ই আগস্ট, ২০২৬ ● ২২শে সফর, ১৪৪৮ ● দুপুর ২:১১
সর্বশেষঃ

শাহরাস্তির পশ্চিম তারাপুরে অগ্নিকাণ্ডে বসতঘর পুঁড়ে ছাই,সাড়ে তিন লক্ষ টাকার ক্ষতি

চাঁদপুর জেলা শাহরাস্তি উপজেলার মেহের উত্তর ইউনিয়নের ৩নং ওয়ার্ড পশ্চিম তারাপুর গ্রামে একটি বসত ঘরে আগুন লেগে সব কিছু পুঁড়ে একটি পরিবার নিঃস্ব হয়ে যায়।

১২ এপ্রিল শনিবার সন্ধায় পশ্চিম তারাপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। শাহরাস্তি উপজেলা ফায়ার সার্ভিস এসেও অগ্নিকান্ড স্থলে যাওয়ার রাস্তা না থাকায় কোন প্রকার সহযোগিতা করতে পারে নাই।এলাকার মানুষ এগিয়ে এসে তাদের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

ভুক্তভোগী পরিবারের সাথে কথা বলে জানা যায়, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকা হবে।সব কিছু হারিয়ে এ পরিবারটি এখন নিঃস্ব।

ঘরের মালিক মোঃ ইমাম হোসেন জানান,তার একটি মেয়ে একটি ছেলে সন্তান এবং তার স্ত্রীকে নিয়ে গাছ তলায় বাস করতে হবে এখন। এই মুহূর্তে একটু মাথা গোছানোর ঠাঁই নাই।আমার এ দুঃসময়ে সবাই যদি একটু একটু করে এগিয়ে আসে তাহলে হয়তো আমি আমার পরিবার নিয়ে মাথা গোছার মত ঠাই করতে পারবো। এবং তিনি চাঁদপুর জেলা প্রশাসক সহ শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার এর সুদৃষ্টি কামনা করেন।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সম্ভাব্য এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে জানান শাহরাস্তির ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মোঃ মাহফুজুর রহমান।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories