শাহরাস্তি উপজেলা ছাত্রশিবিরের উপশাখা প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত
আক্তার হোসেন শিহাব:
শাহরাস্তি উপজেলা ছাত্রশিবিরের উদ্যোগে উপশাখা প্রতিনিধি সমাবেশ ও নির্বাচনী বৈঠক ১৯ সেপ্টেম্বর বাদ জুমা উপজেলা অফিসে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহরাস্তি পৌরসভা শিবিরের সভাপতি আক্তার হোসেন শিহাব এবং কুরআন তেলাওয়াত করেন পৌর ৪নং ওয়ার্ড শিবিরের সভাপতি হাফেজ আব্দুল্লাহ আল ফাহাদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের ডুয়েট শাখার সাবেক সভাপতি ও আইবিডব্লিউএফের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি ইঞ্জিনিয়ার জিয়াউর রহমান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চাঁদপুর-৫ আসনের প্রার্থী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক মাওলানা আবুল হোসাইন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা শিবিরের সেক্রেটারি হাসিবুল হাসান, প্রশিক্ষণ সম্পাদক হাফেজ মাহবুব আলম, শাহরাস্তি উপজেলা জামায়াতের আমীর মোস্তফা কামাল, ইসলামী ছাত্রশিবিরের সাবেক চাঁদপুর জেলা সভাপতি এ্যাডভোকেট কাউছার আলমসহ উপজেলা শিবিরের বিভিন্ন নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার জিয়াউর রহমান বলেন,
“ইসলামী ছাত্রশিবির একটি আদর্শিক ও কল্যাণমুখী সংগঠন। সঠিক দিকনির্দেশনা নিয়ে কাজ করলে ছাত্রশিবির সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবে। এজন্য প্রত্যেক কর্মীকে যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে এবং ত্যাগ-তিতিক্ষার মানসিকতা ধারণ করতে হবে।”
অধ্যাপক মাওলানা আবুল হোসাইন বলেন,
“আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। আমাদেরকে দাওয়াতি কাজকে শক্তিশালী করতে হবে এবং মানুষের হৃদয়ে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য নিজেদেরকে যোগ্য কর্মী হিসেবে গড়ে তুলতে হবে। ইসলামী আন্দোলনের অগ্রযাত্রায় ছাত্রশিবিরের ভূমিকা অনস্বীকার্য।”