আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ বৃহস্পতিবার ● ২২শে শ্রাবণ, ১৪৩৩ ● ৬ই আগস্ট, ২০২৬ ● ২৩শে সফর, ১৪৪৮ ● দুপুর ২:২৪
সর্বশেষঃ

শাহরাস্তি পৌরসভা ১২ নং ওয়ার্ডে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান

শাহরাস্তি পৌরসভা ১২ নং ওয়ার্ডের নোয়াগাঁও দক্ষিণ বিশারা এলাকায় অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার অভিযোগে প্রশাসন অভিযান পরিচালনা করেছে। স্থানীয়রা জানান, কয়েকদিন ধরে ওই এলাকায় মাটি কেটে ফসলি জমি ক্ষতিগ্রস্ত করা হচ্ছিল। স্থানীয়দের লিখিত অভিযোগের ভিত্তিতে ২৯ জানুয়ারি ২০২৬ রাত ১টা থেকে ২টার মধ্যে নির্বাহী নাজিয়া হোসেনের নির্দেশনায় অভিযানটি শুরু হয়।

অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লেল চাকমা। এছাড়াও বাংলাদেশ সেনাবাহিনীর শাহরাস্তি ক্যাম্পের অফিসার ইনচার্জ এবং সদস্যরা এবং উপজেলা আনসার সদস্যরাও অভিযানে অংশগ্রহণ করেন।

অভিযানের সময় অবৈধভাবে মাটি কাটার কাজে ব্যবহৃত বেকু মেশিনের ব্যাটারি, পাইপ, এবং অন্যান্য যন্ত্রপাতি জব্দ করা হয়। অভিযানটি স্থানীয় জনগণের মধ্যে স্বস্তি সৃষ্টি করেছে এবং প্রশাসনের দ্রুত পদক্ষেপে এলাকার আইনশৃঙ্খলা রক্ষা করার প্রচেষ্টা প্রশংসিত হচ্ছে।

অভিযান সম্পর্কিত কর্মকর্তা জানান, অবৈধ মাটি কাটার ঘটনা যাতে আর না ঘটে তার জন্য নিয়মিত নজরদারি চালানো হবে এবং অভিযোগকারী ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসন সতর্ক রয়েছে।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories