আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ শুক্রবার ● ৪ঠা বৈশাখ, ১৪৩৩ ● ১৭ই এপ্রিল, ২০২৬ ● ২৯শে শাওয়াল, ১৪৪৭ ● বিকাল ৫:১৯
সর্বশেষঃ

শাহরাস্তি প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে বিদায়ী এ্যাসিল্যান্ড রেজওয়ানা চৌধুরীর মতবিনিময় সভা

ছবিঃ সংগৃহীত

নোমান হোসেন আখন্দ : শাহরাস্তি প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় মিলিত হয়েছেন বিদায়ী শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা চৌধুরী। ১২ জানুয়ারী রবিবার দুপুর ১২ টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সন্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার ভূমি রেজওয়ানা চৌধুরী । তিনি তার বক্তব্য বলেন, এ উপজেলায় দায়িত্ব কালীন সময়ে চেষ্টা করেছি, মানুষের কল্যাণে কাজ করার। রাজস্ব আদায় বৃদ্ধিতে ভূমি উন্নয়ন কর আদায়, শাহরাস্তি উপজেলা চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ঠ উপজেলা নির্বাচিত হয়েছে। দীর্ঘদিনের অরক্ষিত রেকর্ড রুম মূল্যবান কাগজ পএ সংরক্ষণ করা হয়েছে। সাহাপুর উপজেলা ভূমি অফিসে দৃষ্টিনন্দন ফুলের বাগান, সবজি বাগান, ফোয়ারা, গণশুনানির জন্য অপেক্ষারত জনসাধারণের জন্য দৃষ্টিনন্দন ঘর নির্মাণ, ছিল উল্লেখযোগ্য। দীর্ঘ ১ বৎসর ১০ মাস দায়িত্বকালীন সময়ে শাহরাস্তির গণমাধ্যম ব্যক্তিত্ব ও সাংবাদিকের অনেক সহযোগিতা পেয়েছি। আপনাদের আন্তরিক সহযোগিতা না পেলে হয়তো এতো কাজ সম্ভব হতো না। আমাকে আপনারা দোয়া করবেন যেন আমি ভালো থাকতে পারি। আমি আপনাদের সকলের সুস্বাস্থ্যে ও উন্নতি কামনা করি। শাহরাস্তি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নোমান হোসেন আখন্দের সার্বিক পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন শাহরাস্তি প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো: মাসুদ রানা, প্রেসক্লাবের কার্যকরী সদস্য ও চেড়িয়ারা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ আবুল কালাম, বীর মুক্তিযোদ্ধা ও প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী হুমায়ুন কবির। এ সময় আরো বক্তব্য রাখেন প্রেসক্লাবের সদস্য মো: রুহুল আমিন তরুণ, ,মাহবুব হাসান বাবলু,মো: নুরে আলম, মনিরুজ্জামান শান্ত, রাফিউ হাসান হামজা, মো: হেলাল উদ্দীন, ইমতিয়াজ সিদ্দিকী তোহা, জাকির হোসেন নয়ন, আবদুল কাইয়ুম রিপন সহ প্রেসক্লাব নেতৃবৃন্দ।

ক্যাপশন: শাহরাস্তি প্রেসক্লাব নেতৃবৃন্দ সাথে মতবিনিময় করেন বিদায়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা চৌধুরী সহ উপস্থিত প্রেসক্লাব নেতৃবৃন্দ।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories