আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ মঙ্গলবার ● ৮ই বৈশাখ, ১৪৩৩ ● ২১শে এপ্রিল, ২০২৬ ● ৪ঠা জিলক্বদ, ১৪৪৭ ● বিকাল ৫:১৯
সর্বশেষঃ

শাহরাস্তি প্রেসক্লাব নেতৃবৃন্দ নবাগত ইউএনও নাজিয়া হোসেনকে ফুল দিয়ে বরণ ও মতবিনিময় করেন

শাহরাস্তি উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজিয়া হোসেন সাংবাদিকদের সৌহার্দ্যপূর্ণ সহযোগিতা কামনা করেছেন।

মঙ্গলবার (১২ আগস্ট) দুপুর ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে শাহরাস্তি প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তব্যে ইউএনও নাজিয়া হোসেন বলেন, “আমি যতদূর জেনেছি, এ উপজেলার সাংবাদিকরা প্রশাসনবান্ধব এবং সবসময় সহযোগিতাপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। পূর্ববর্তী কর্মকর্তাদের কাছ থেকেও এ বিষয়ে ইতিবাচক তথ্য পেয়েছি। তাই আমি আগের মতোই আপনাদের সহযোগিতা প্রত্যাশা করছি। দোয়া করবেন যেন আমার উপর অর্পিত দায়িত্ব সুন্দর ও সুচারুভাবে পালন করতে পারি।”

সভায় সভাপতিত্ব করেন শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মো. হাবিবুর রহমান ভুইঁয়া এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নোমান হোসেন আখন্দ। এছাড়া বক্তব্য রাখেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. মাসুদ রানা, কার্যকরী সদস্য মুক্তিযোদ্ধা ও সাবেক সভাপতি কাজী হুমায়ুন কবির, সদস্য ডা. দুলাল চন্দ্র ঘোষ, মো. রুহুল আমিন তরুণ, মনিরুজ্জামান শান্ত, মাহবুব হাসান বাবলু, মো. নুরে আলম, মো. হেলাল উদ্দীন, ইমতিয়াজ সিদ্দিকী তোহা এবং সাখাওয়াত হোসেন হৃদয়।

মতবিনিময় শেষে নবাগত ইউএনওকে ফুল দিয়ে বরণ করেন প্রেসক্লাব সভাপতি মো. হাবিবুর রহমান ভুইঁয়া, সাধারণ সম্পাদক নোমান হোসেন আখন্দসহ প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories