স্বাধীনতা দিবস উপলক্ষে শাহরাস্তি টামটা উত্তর জামায়াতের আলোচনা সভা ও ইফতার মাহফিল
বিশেষ প্রতিনিধিঃ
শাহরাস্তিতে জামায়াতে ইসলামী টামটা উত্তর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড শাখা কর্তৃক ৫৪ তম মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
২৬ মার্চ বুধবার টামটা উত্তর ইউনিয়ন জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি কাজী মোশাররফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা আমীর জনাব মোস্তফা কামাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য এবং মিডিয়া বিভাগের পরিচালক সাংবাদিক শাহ আলম ভূঁইয়া।
ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরীর পরামর্শ সভার সদস্য ও ঢাকা মহানগর পূর্ব শাখার তথ্যপ্রযুক্তি ও সোশ্যাল মিডিয়া সম্পাদক দাউদ খান।
এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন সেক্রেটারি জাকির হোসেন (বিএসসি), সাবেক ইউনিয়ন সভাপতি মাওলানা হারুনুর রশিদ সহ ওয়ার্ড, ইউনিটের নেতাকর্মীবৃন্দ।