আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ রবিবার ● ২৫শে শ্রাবণ, ১৪৩৩ ● ৯ই আগস্ট, ২০২৬ ● ২৫শে সফর, ১৪৪৮ ● রাত ২:১৩
সর্বশেষঃ

হাজীগঞ্জে ভিন্নধর্মাবলম্বীদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে ভিন্নধর্মাবলম্বীদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করবে- অধ্যাপক মাওলানা আবুল হোসাইন

হাজীগঞ্জে ভিন্নধর্মাবলম্বীদের সাথে জামায়াতে ইসলামীর উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৩ই আগষ্ট চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার হাজীগঞ্জ বাজারে হোটেল শেরাটনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৫(শাহরাস্তি -হাজিগঞ্জ)এর সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাওলানা আবুল হোসাইন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জামায়াতে ইসলামী সব সময় ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, জামায়াতে ইসলামী যদি ক্ষমতায় যায় তাহলে ভিন্নধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করবে।

হাজীগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মোহাম্মদ কলিমুল্লাহ ভূঁইয়া এর সভাপতিত্বে মতবিনিময় সভায়
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মোজাম্মেল হোসেন মজুমদার পরান, পৌর জামায়াতের আমীর আবুল হাসানাত পাটোয়ারী, নায়েবে আমির হাফেজ কবির হোসাইন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ জয়নাল আবেদীন এবং পৌর জামায়াতের সেক্রেটারি মাওলানা শফিকুর রহমান মজুমদার।

এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক ৬ নং বড়কূল পূর্ব ইউনিয়নের শ্রেষ্ঠ চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা আবু জাফর, উপজেলা ও পৌর জামায়াতের নেতৃবৃন্দ, ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীলগণ, হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন পূজা মণ্ডপ ও পূজা উদযাপন কমিটির সভাপতি-সচিববৃন্দ, শিক্ষকসহ সনাতন ধর্মের ভক্তবৃন্দ।

সভায় বক্তারা পারস্পরিক সম্প্রীতি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories