আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ রবিবার ● ৬ই বৈশাখ, ১৪৩৩ ● ১৯শে এপ্রিল, ২০২৬ ● ২রা জিলক্বদ, ১৪৪৭ ● দুপুর ২:৫৫
সর্বশেষঃ

হাজীগঞ্জে সড়ক দুর্ঘটনায় শাহরাস্তির যুবকের মৃত্যু, আহত আরও ৪ জন

মোঃ সাইফুদ্দীন

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় মুরগি বহনকারী ট্রলি ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে কিবরিয়া (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় এক নারীসহ আরও তিনজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ মার্চ ২০২৬) রাতের দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ উপজেলার বাকিলা এলাকার জাফর মেম্বার বাড়ির সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত কিবরিয়া শাহরাস্তি উপজেলার রায়শ্রী ইউনিয়নের আব্দুল মালেকের ছেলে। আহতদের মধ্যে রিনা বেগম (২৫) নামে এক নারী রয়েছেন। তিনি একই উপজেলার পিপলকরা এলাকার আবু সুফিয়ানের স্ত্রী। আহতদের মধ্যে সিএনজি চালকও রয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, হাজীগঞ্জ থেকে সিএনজিযোগে কয়েকজন যাত্রী চাঁদপুর শহরের উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মুরগি বহনকারী ট্রলির সঙ্গে সিএনজিটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীরা ছিটকে সড়কের দুই পাশে পড়ে যান।

আহত রিনা বেগম জানান, সংঘর্ষটি ছিল অত্যন্ত তীব্র। এতে যাত্রীরা সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। ঘটনাস্থলেই কিবরিয়া মারাত্মক আঘাত পেয়ে প্রাণ হারান।

দুর্ঘটনার পরপরই স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে এগিয়ে আসেন। স্থানীয় সাবেক ইউপি সদস্য ফারুক হোসেন জানান, ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। তবে তাৎক্ষণিকভাবে সবার পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

ঘটনার পর স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিলন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, এটি অত্যন্ত হৃদয়বিদারক একটি দুর্ঘটনা। দুর্ঘটনার ভয়াবহতা দেখে সবাই শোকাহত।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর জব্বার জানান, দুর্ঘটনায় জড়িত ট্রলি ও সিএনজি জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories